তিওয়া স্বশাসিত পরিষদ নির্বাচনে বিজেপির জয় জয়কার
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ বিজেপি তিওয়া স্বশাসিত পরিষদের নির্বাচনে বিজেপির জয় জয়কার, ৩৭ আসনের মধ্যে বিজেপি একাই ৩৪টি আসন পেয়েছে, কংগ্রেস পেয়েছে মাত্র ১ টি আসন। বিটিসি নির্বাচনে ও কংগ্রেস মাত্র ১ টি আসন পেয়েছিল, তাও ধরে রাখতে পারেনি। আগামী সাধারণ নির্বাচনের আগে দুটি সেমিফাইনালে বিজেপি চূড়ান্ত ভাবে বিজয়ী হল। বিটিসি নির্বাচনে বি পি এফ ১৭ টি আসন পেয়ে সংখ্যা গরিষ্ঠতা পাওয়া সত্ত্বেও বিজেপি সরকার কম আসন পাওয়া দলকে নিয়ে পরিষদ গঠন করায় রিট আবেদনের প্রেক্ষিতে গুয়াহাটি হাইকোর্ট স্থগিতাদেশ জারি করেছেন। শেষ পর্যন্ত বিজেপি শেষ হাসি হাসবে বলে বিজেপির দাবি। পশ্চিমবঙ্গের তৃণমূলের মত অসমে কংগ্রেস দলে ভাঙ্গন শুরু হয়েছে। অজন্তা নেওগ সহ কয়েকজন বিধায়ক বিজেপিতে যাবার জন্যে লাইন লাগিযেছেন। বিরোধী দলপতি দেবব্রত শইকিয়া এবং রূপযোতি কুর্মি সভাপতি রিপুন বরার পদত্যাগ দাবি করেছেন। তেরেশ গওয়ালা অভিযোগ করেছেন রকিবুল হোসেন এবং অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিনজ্যোতি গগৈয়ের সঙ্গে এক গোপন সমঝোতা হয়েছে।কংগ্রেস সভাপতি রিপুন বরার দাবি তিওয়ার নির্বাচনের ফলের কোনো প্রভাব সাধারণ নির্বাচনে পড়বে না। কংগ্রেস কম করেও ৮০ টি আসনে জয় পাবেই। শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই নির্বাচনের বাজারে গুছিয়ে কাজ করে আগামী নির্বাচনে জয়লাভের পথ পরিষ্কার করছেন। আজ তিনি ৩৬৮ জন সহকারি অধ্যাপককের পদ পূরণ করলেন। ৬টি সরকারি মডেল কলেজ স্থাপন ১৬টি কলেজে বিজ্ঞান শাখা গঠনের সিদ্ধান্ত ঘোষণা করেন। ওদিকে বরাকে বসে বিজেপি সভাপতি রঞ্জিত দাস ভোট আদায়ের সব কূট কৌশলকে কাজে লাগান। তিনি সোনাই মডেল খুঁজে পেলেন। তিনি দাবি করেন বিজেপি কম করে ১০০ টি আসন পাবে বরাক পথ দেখাবে।









কোন মন্তব্য নেই