Header Ads

প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ সংকটমুক্ত, জানালেন GMCH-এর চিকিৎসক দল

 


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর স্বাস্থ্যের অবস্থা বর্তমান সংকটমুক্ত। আগের তুলনায় অনেকটা সুস্থ। দুদিন আগে এক সংকটজনক অবস্থায় গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানোর পর মঙ্গলবার তাঁর চিকিৎসা করা চিকিৎসকের দলটি একথা জানিয়েছে।

তারা জানিয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর স্বাস্থ্যের সামান্য উন্নতি ঘটেছে এবং তাঁকে বর্তমান নন ইনভেসিভ ভেন্টিলেটর থেকে বাইরে আনা হয়েছে।

এখন তিনি সংকটমুক্ত। অবশ্য তাঁকে পরবর্তী ২৪ ঘন্টা নিরীক্ষণে রাখা হয়েছে। পুত্র সাংসদ গৌরব গগৈয়ের সঙ্গে কথা হয়েছে। GMCH সুপারিন্টেণ্ডেন্ট অভিজিৎ শর্মা মঙ্গলবার সকালে গুয়াহাটিতে সাংবাদিকদের একথা জানিয়েছেন। 

উল্লেখ্য, দীর্ঘদিনের মাথায় গত ২৫ অক্টোবর বিকেলে চিকিৎসালয় থেকে বাড়ি ফিরেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ।

তাঁকে নিয়ে যাওয়া হয় দিশপুরের সরকারি বাসভবনে। তরুণ গগৈকে ঘরে আনার পরও GMCH -এর চিকিৎসকের নিরীক্ষণে রাখার ব্যবস্থা করা হয়েছিল।

প্রাক্তন মুখ্যমন্ত্রী গত ২৬ আগস্ট থেকে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। নোভেল করোনা ভাইরাস থেকে মুক্ত হওয়ার পরও তাঁর দেহে অক্সিজেনের অভাব দেখা দেয়ার জন্যে ICU তে চিকিৎসাধীন অবস্থায় থাকতে হয়েছিল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.