অসমের সন্তান বিশিষ্ট সাংবাদিক অর্ণব গোস্বামী গ্রেফতার, অসমে প্রতিবাদ
নয়া ঠাহর, গুয়াহাটিঃ অসমের সুসন্তান, দেশের বিশিষ্ট সাংবাদিক অর্ণব গোস্বামীকে এক পুরনো মামলায় জড়িয়ে মুম্বই পুলিশ গ্রেফতার করেছে। তা নিয়ে অসমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। দিসপুর প্রেস ক্লাব, গুয়াহাটি প্রেস ক্লাব এই ঘটনায় নিন্দা করেছে। কেন্দ্রের মন্ত্রী প্রকাশ জাভরেকর এই ঘটনায় মহারাষ্ট্র সরকারের নিন্দা করে বলেছেন, সাংবাদিক গোস্বামীকে গ্রেফতার করে বেআইনি কাজ করেছে সরকার। রিপাবলিক টিভির এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীকে অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন। গোস্বামীর ঘনিষ্ট সূত্র দাবি করেছে তাঁর পরিবারকে ও তাঁকে পুলিশ রীতিমতো হেনস্থা করেছে। প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাবার সময় গোস্বামীর সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়, সারা দেশবাসী তা দেখেছে।









কোন মন্তব্য নেই