পশ্চিমবঙ্গে কালী পুজোতে বাজি না ফাটানোর আহ্বান মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের
বিশেষ প্রতিনিধি, কলকাতা : পশ্চিমবঙ্গে আসন্ন কালী পুজো, দীপাবলিতে আতসবাজি ব্যবহার না করার
আর্জি জানান মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি মঙ্গলবার বলেন, সুপ্রিমকোর্টের নির্দেশ আছে, আপনারা বাজি পোরাবেন না। শব্দদূষণ মানুষের
ক্ষতি করে। কোভিড প্রটোকল মেনে চলার আহ্বান জানান
মুখ্যসচিব। কালীপূজার বিসর্জন নিয়ে কোনো শোভা যাত্রা না করার আহ্বান জানান তিনি।
কালীপূজা, ছট, বড়দিন প্রভৃতি উৎসবে বাজি না ফাটানোর জন্যে
কলকাতা হাইকোর্টে জনস্বার্থ সম্পর্কিত রিট আবেদন করা হয়েছে। মঙ্গলবার মুখ্যসচিব
করোনা প্রতিরোধে মাস্ক পড়া, দুগজ দূরত্ব বিধি
মেনে চলার আহ্বান জানিয়েছেন।









কোন মন্তব্য নেই