Header Ads

কমলাক্ষ্য বরাকের বাঙলি হিন্দুদের প্রতিনিধিত্ব করেন না, দাবি হিমন্তের

 


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : উত্তর করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক কমলাক্ষ্য দে পুরকায়স্থ বাঙালি হিন্দুদের প্রতিনিধিত্ব করেন না, তিনি অন্যান্যদের ভোটে জয় লাভ করেন। অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কমলাক্ষ্য সম্পর্কে এই মন্তব্য করায় বরাকে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, হিমন্ত পরোক্ষভাবে বুঝিয়ে দিয়েছেন মুসলিমদের সমর্থন ছাড়া বরাকের কোনো হিন্দু প্রতিনিধি জয় লাভ করতে পারবেন না। বরাকে প্রায় ৪০ লক্ষ  জনসংখ্যার প্রায় ৫০ শতাংশ করে হিন্দু মুসলিম জনগোষ্ঠীর বাস, ১৫ জন বিধায়ক, ২ জন সাংসদ জয় লাভের ক্ষেত্রে উভয় সম্প্রদায়ের সমর্থন লাগবেইশুধু এক সম্প্রদায়ের ভোটে হবে না, সেই দিক বিচার করলে হিমন্ত ঠিকই বলেছেন। কমলাক্ষ্য বাঙালি হিন্দুদের প্রতিনিধিত্ব করেন না। হিমন্ত কলক্ষেত্রে বাংলা কৃষ্টি সংরক্ষণ নিয়ে বলেছেন,  শ্রীমন্ত শংকরদেবের নিজস্ব স্বকীয়তা আছে, নিজস্ব আর্দশ আছে, সেখানে অন্য ভাষা কৃষ্টি সংরক্ষণের প্রশ্নই উঠতে পারে না। তার প্রশ্ন বেলুড় মঠে শংকরদেবের কৃষ্টি ঠাঁই পাবে কি? শংকরদেব কলা ক্ষেত্রে চর অঞ্চলের মুসলিমদের ভাষা কৃষ্টি সংরক্ষণের জন্যে মিউজিযাম তৈরির দাবি তুলেছেন বিধায়ক শেরমান আলী, পাল্টা দাবি তুলেছেন কমলাক্ষ্য দে পুরকায়স্থ, বাংলা ভাষা কৃষ্টি সংরক্ষণের জন্যে মিউজিয়াম তৈরির লিখিত দাবি জানিয়েছেন। দাবি পাল্টা দাবির জবাব দিতে গিয়ে হিমন্ত বলেছেন, অসমে বাঙালিরা অনেক শান্তিতে আছে, অসমিয়াদের সঙ্গে মিলেমিশে আছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.