Header Ads

অমিত শাহর কলকাতা সফরের সময় অনেক তৃণমূল নেতা যোগ দেবেন দাবি মুকুল রায়ের

 


অমল গুপ্ত, কলকাতা : পশ্চিমবঙ্গ সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই সফরকে ঘিরে রাজ্য রাজনীতি উত্তাল, তৃণমূলের বিশেষ কয়েকজন নেতা বিজেপিতে যোগ দেবেন বলে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় দাবি করেছেন। এদিকে, তৃণমূলের অন্যতম স্থপতি শুভেন্দু অধিকারী বিজেপির দিকে ঝুঁকেছেন গতকাল শনিবার নন্দীগ্রাম ও মেদিনীপুরে দুটি বিশাল জনসভা করে বুঝিয়ে দিয়েছেন তিনি আর তৃণমূলে নেই তিনি বলেছেন, আমি সিঁড়ি ভাঙতে ভাঙতে উপরে উঠেছি,  লিফটে উঠেনি,  ছোট লোকদের দিয়ে বাজে কথা বলিয়ে ভাবছে আমি উত্তর দেব, আমার লেভেলট কিন্তু অনেক ওপরে। মন্ত্রী ফিরহাদ হাকিম, অখিল গিরি প্রমুখ শুভেন্দুর কড়া সমলোচনা করেছেন। এদিকে, রাজ্যপাল জগদীপ ধনকর অমিত শাহের সঙ্গে দিল্লিতে দেখা করে জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গে ৩৫৬ লাগু করার সুপারিশ করেছেন বলে সংবাদ সূত্রে জানা গেছে। তিনি একথাও বলেছেন, পশ্চিমবঙ্গে নির্বাচন করার পরিবেশ নেই। সরকারের অফিসাররা তৃণমূলের দলের পক্ষে কাজ করছেন, পুলিশ বিভাগের নিরপেক্ষতা নেই। নির্বাচন হলে কেন্দ্রকে হস্তক্ষেপ করতেই হবে। রাজ্যপাল নভেম্বর মাসটা দার্জিলিঙে কাটাবেন। তা নিয়েও তথাগত রায় রাজ্যপালকে কটাক্ষ করেছেন। অমিত শাহ আগামী ৫ নভেম্বর কলকাতা আসছেন তিনি দুটি জনসভা করবেন। তার আগে সভাপতি জে পি নাড্ডা সভা করে গেছেন। পশ্চিমবঙ্গের প্রায় ৩৫ শতাংশ মুসলিম ভোটার, আসাদ উদ্দিন ওআইসির মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিন পশ্চিমবঙ্গে উর্দুভাষী এলাকায় সংগঠন বাড়াচ্ছেন মুসলিম ভোটে থাবা বসালে বিজেপির লাভ হবে, মুসলিম ভোটে বিভাজন হবে, পশ্চিমবঙ্গে জমিয়ত উলামা হিন্দের এক প্রভাব আছে। মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী এক প্রভাবশালী নেতা জমিয়তের,  তাদের মধ্যেও এক চিন্তা তৈরি হয়েছে। সব নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি তাল মাতাল, অমিত শাহর সফরের দিকে রাজনৈতিক মহল তাকিয়ে আছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.