ইউথ্ ক্লাব ডেভেলপমেন্ট ক্যাম্পপেইনে নেহেরু যুব কেন্দ্র
সুব্রত দাস, বদরপুর: নেহেরু যুবকেন্দ্র,করিমগঞ্জ উদ্যোগে কামালপুর ইউনিয়ন ক্লাবের সহযোগিতায় দক্ষিণ করিমগঞ্জ ব্লকের ইউথ্ ক্লাব ডেভেলপমেণ্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।এই অনুষ্ঠানে নতুন ক্লাব কীভাবে গঠন ও ক্লাবের দায়িত্ব কর্তব্য কী হবে দেশ গঠনে,নেহেরু যুব কেন্দ্র কি কি বিষয়ে যুব ক্লাবদের সহযোগিতা এগিয়ে দেবে,যুবাদের বলিষ্ঠ চারিত্রিক মানসিক সাংস্কৃতিক ও শারীরিক গঠন যুব কল্যাণ মূলক কর্মের মাধ্যমে বিশেষ ভাবে আলোচনা করেন দেবব্রত দাস কোষাধ্যক্ষ,নেহেরু যুব কেন্দ্র করিমগঞ্জ।দ:করিমগঞ্জের বেবি দাস,প্রবীর বিশ্বাস,গৌরব দে রাষ্ট্রীয় যুবা সেবদের উপস্থিতিতে ক্যাম্পেইনকে সাফল্য মণ্ডিত করে তোলেন।কামালপুর ইউনিয়ন ক্লাবের সভাপতি সাজন আহমেদ ও সদস্যরা আমন্ত্রিত সকল ব্যক্তিবর্গকে ধন্যবাদ জানায়।









কোন মন্তব্য নেই