Header Ads

পশ্চিমবঙ্গে মৃত্যু ঘন্টা বেজে গেছে, অমিত শাহ, ভদ্রতা বজায় রাখুন : মমতা বন্দ্যোপাধ্যায়

 


অমল গুপ্ত, কলকাতা : পশ্চিমবঙ্গের মৃত্যু ঘন্টা বেজে গেছে  বিজেপি কর্মীদের উপর অত্যাচার চালাচ্ছে তৃণমূল এর একটা সীমা আছে, এই মন্তব্য করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার কলকাতায় হুমকি দিয়ে বলেন, এই সরকারকে উপড়িয়ে ফেলে দিন, সোনার বাংলা গড়ে তুলুন। বাঁকুড়াতে বিরশা মুন্ডার প্রতি মূর্তিতে মাল্যার্পণ করে, এক আদিবাসী বাড়িতে মধ্যাহ্ন ভোজ সেরে কেন্দ্রীয় মন্ত্রী সাংগঠনিক বৈঠক করেন। পরে কলকাতায় দাবি করেন, বিজেপি বাংলাতে ক্ষমতায় আসবেতিনি বলেন, রাজ্যে মানুষের নিরাপত্তা নেই, লক্ষ লক্ষ বেকার, একমাত্র বিজেপি সরকার মানুষের মৌলিক সমস্যাগুলো সমাধান করতে পারে। সোনার বাংলা গড়তে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, আমিও যদি বলি বিজেপিকে উপড়িয়ে ফেলবো তাহলে কেমন হবে? মুখ্যমন্ত্রী সরাসরি কেন্দ্রীয় মন্ত্রীর দিকে আঙ্গুল তুলে বলেন, কথা বার্তায় ভদ্রতা বজায় রাখুনতিনি হুমকির সুরে আরও বলেন, বহিরাগতদের আমরা মেনে নেব না। বলেন, তাদের যেন জাতীয়তাবাদের পাঠ শেখাতে না আসেন আমরা নেতাজি, বিবেকানন্দ, বল্লবভাই প্যাটেল প্রমুখ জাতীয়তাবাদী নেতাদের শ্রদ্ধা করেন, কাউকে অবজ্ঞা করেন না। অথচ কেন্দ্রীয় নেতা আমাদের অভদ্র ভাষাতে আক্রমণ করছেন ভদ্রতা বজায় রাখছেন না। বিজেপি নেতা তথাগত রায় অমিত শাহকে বলেন, আগে উত্তরপ্রদেশকে সোনার বানান তারপর সোনার বাংলা বানাবেন। তৃণমূল নেতারা বলেন, ভোট এলেই বিজেপির আদিবাসীদের কথা, মতুয়াদের কথা মনে পড়ে। পরে সব বেমালুম ভুলে যান। বিভিন্ন অনগ্রসর শ্রেণীর জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু প্রকল্প ঘোষণা করেছেন গতকালতাকে বিদ্রুপ করে কংগ্রেস দলের নেতা অধীর চৌধুরী বলেন, ভোট এলেই মমতার আদিবাসীদের কথা উদ্বাস্তুদের কথা মনে পড়ে। কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার এক ঐতিহাসিক রায় দিয়ে কালীপূজা,  দীপাবলি, ছটপুজোতে সমস্ত ধরনের বাজি পটকা ফাটানো নিষিদ্ধ করেছে। এমন কি বিক্রি করার উপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই রায় দিয়েছেন বলে আইনজীবী বিকাশ ভট্টাচার্য জানান। তিনি বলেন, সমস্ত ধরনের বাজির উপর নিষেধাজ্ঞা বলবৎ করা হয়েছে। বিক্রিও করা যাবে না। কালীপূজাতে বিসর্জনের শোভা যাত্রার উপর, আলোক সজ্জার উপরও বিধি নিষেধ আরোপ করা হয়েছে। ৩০০ বর্গ মিটারের এক মণ্ডপে ৪৫,৫০ জনের বেশি মানুষের যাবার অনুমতি দেওয়া হবে না। কলকাতার মানুষের জন্য বড় খবর, আগামী বুধবার থেকে লোকাল ট্রেন চালানো হবে। তবে মাস্ক পড়ে দু-গজ দূরত্ব বিধি মেনে স্যানিটাইজ করে যাত্রীদের ট্রেনে চাপতে দেওয়া হবে। বাজি নিষিদ্ধ করতে গিয়ে কলকাতা হাইকোর্ট বার বার কোভিড প্রটোকল মেনে পূজা পার্বন করার নির্দেশনার পাশাপাশি কলকাতা রবীন্দ্র সরবরে ছট পুজোর উপরও এবার নিষেধাজ্ঞা আরোপ করেছেন কলকাতা হাইকোর্ট। গত বছর সরকার তা মানেন নি, ছট পুজোর অনুমতি দেওয়া হয়। ব্যাপক জল দূষণ হয়েছিল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.