Header Ads

রাজ্যে করোনায় মৃত্যু আরও ৩ জনের, মোট ৯৪৩ জনে বৃদ্ধি

 


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ রাজ্যে করোনায় নতুন করে রবিবার আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত রাজ্যে মোট মৃতের সংখ্যা এসে দাঁড়িয়েছে ৯৪৩ জন।

সর্বশেষ মৃত্যু হওয়া ৩ জনের মধ্য রয়েছেন কামরূপ মহানগরের গুণমালা দেবী(৭৩), রানা কলিতা(৫৪) ও তিনসুকিয়ার জগু পাত্র(৫৭)।

স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা টুইটারে এ তথ্য প্রকাশ করেছেন। শনিবার পর্যন্ত অসমে ৯৪০ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। এ পর্যন্ত অসমে ২,০৮,৬৩৭ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন।

অন্যদিকে, ,০০,৯৩৬ জন করোনা সারিয়ে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমান অসমে ৬,৭৫৫ জন সক্ৰিয় রোগী আছেন। 

এদিকে, রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন বলছে, ভারতে এ যাবৎ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৫ লক্ষেরও অধিক মানুষ। সংখ্যাটা ৮৫ লক্ষ ৭ হাজার ৭৫৪ জন। তবে গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা কিন্তু ৫০ হাজারের নিচে নেমে এসেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৬৭৪ জন। ২৪ ঘন্টায় করোনা টেস্টের সংখ্যা হচ্ছে ১১ লক্ষ ৯৪ হাজার ৪৮৭ টি। রবিবার সংক্রমণের হারও কমেছে। শনিবার যে হার ছিল ৪.৫২%। রবিবার সেটি এসে দাঁড়ায় ৩.৮২%।

প্রতিদিন যত সংখ্যক করোনা পরীক্ষা করা হচ্ছে, তার মধ্যে যত শতাংশের ফলাফল পজিটিভ আসে, সেটিই পজিটিভ হার। এই হার যত কম হবে, ততই স্বস্তিদায়ক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেব অনুসারে, এখন পর্যন্ত ভারতে করোনা ভাইরাসকে পরাজিত করে সুস্থ হয়ে উঠেছেন ৭৮ লক্ষ ৬৮ হাজার ৯৬৮ জন।

বর্তমান দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে ৫ লক্ষ ১২ হাজার ৬৬৫।

এদিকে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা থেকে সুস্থ হয়ে উঠার সংখ্যা অধিক। সুস্থ হয়েছেন মোট ৪৯ হাজার ৮২ জন। রবিবার দেশে সুস্থতার হার দাঁড়িয়েছে ৯২.৪৯ শতাংশে।

চিকিৎসক-বয়স্ক ব্যক্তি কো-মর্বিডিটি মিলিয়ে প্রাথমিকভাবে ভারতের প্রায় ৩০ কোটি মানুষকে বিনামূল্যে করোনার টিকা দেবে কেন্দ্র।

মূলত করোনার ঝুঁকিতে যারা রয়েছেন তাঁদের বিনামূল্যে দেয়া হবে টিকা। করোনাভাইরাসের প্রতিষেধক হাতে এলেই এঁদের জন্যে বিনামূল্যে করোনার ভ্যাকসিন জোগাবে কেন্দ্র।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.