Header Ads

সংবাদমাধ্যমের উপর আক্রমণ বাড়ছে ত্রিপুরায়, নিন্দা সর্বস্তরে

 

রাজারবাগ বাসডিপোর সামনে রাজপথে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে পত্রিকার কপি।


নয়া ঠাহর প্রতিবেদন, আগরতলা : ত্রিপুরার কৃষি দপ্তরের ১৫০ কোটি টাকার দুনীতি- শীর্ষক খবর প্রকাশ করে শাসক দলের রোষানলে পড়ল প্রতিবাদী কলম  নামে প্রভাতী দৈনিক পত্রিকা। ধারাবাহিক খবর প্রকাশের পর পরই পত্রিকাটির বিরুদ্ধে মিছিল বের করে কৃষি মন্ত্রী প্রনজিত সিংহ রায়ের গোমতী জেলার বিজেপি কর্মীরা। শনিবার সকালে আগরতলা থেকে দক্ষিণ জেলাগামী প্রতিটি বাস চেকিং করে প্রতিবাদী কলম পত্রিকার সব প্যাকেট পুড়ে ফেলে ত্রিপুরেশ্বরী মন্দিরের শহর উদয়পুরের রাজারবাগ বাসস্ট্যান্ডের বিএমএস নেতা-কর্মীরা। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা রাজ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের তরফে পুলিশ সদর দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়। ২৪ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতারেরও দাবি জানানো হয়েছে পুলিশের কাছে। ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রধান বিরোধী দল  সিপিআইএমের বিধায়ক রতন ভৌমিকও। রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা  হওয়ার পর থেকেই সংবাদমাধ্যম  ও সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনা বেড়ে গেছে। শুরু থেকেই ডেইলি  দেশের  কথা পত্রিকা পরিবহনে বাধা সৃষ্টি  করা হয়েছে। ঠুনকো অজুহাতে  বন্ধ করে দেওয়া হয় পত্রিকা। মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমকে দেখে নেওয়ার হুমকি  দেওয়ার পর পরই আক্রান্ত  হয়েছেন বেশ কয়েকজন  সাংবাদিক। সব মিলিয়ে গনতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদপত্রের  উপর নানাভাবে আক্রমণ বেড়ে যাওয়ায় বিচলিত ত্রিপুরার সচেতন মানুষ। শনিবার সকালে এই ঘটনার খবর পেয়ে প্রথমেই  নিন্দা  করেন প্রাক্তন সাংসদ  জিতেন্দ্র  চৌধুরী ।  পত্রিকার প্যাকেট ছিনতাইয়ের  ঘটনার নিন্দা জানিয়েছে সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদকমন্ডলীও। সিপিআইএমের বিবৃতিতে  জানানো হয়েছে কোন সংবাদপত্র অসত্য বা বিদ্বেষপ্রসূত  সংবাদ পরিবেশন করলে তার বিরুদ্ধে  ব্যবস্হা নেওয়ার প্রচলিত আইন রয়েছে। পালাবদলের  পর ত্রিপুরার প্রথম বৈদ্যুতিক  চ্যানেল আকাশ  ত্রিপুরা ও দিনরাত চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে শাসক বিজেপি দলের মদতে। রাজ্যে গনতন্ত্র  ও আইনের শাসন বিপন্ন।আক্রান্ত  সংবাদমাধ্যমের স্বাধীনতাও। গনতন্ত্র  ও সংবাদমাধ্যমের উপর আক্রমনের বিরুদ্ধে  সোচ্চার  হতে ত্রিপুরার মানুষের  কাছে আবেদন জানিয়েছে সিপিআইএম।    


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.