Header Ads

হরিয়ানার ছাত্রী নিকিতা হত্যার প্রতিবাদে ভাঙ্গায় বজরং দলের বিক্ষোভ প্রদর্শন


সুব্রত দাস, বদরপুর : হরিয়ানায় লাভ জিহাদের শিকার একুশ বছরের ছাত্রী নিকিতা তোমরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ প্রদর্শন ভাঙ্গায়।সোমবার ভাঙ্গা বজরং দল এবং বিশ্বহিন্দু পরিষদের কর্মকর্তারা প্লে কার্ড হাতে নিয়ে হত্যাকারীদের বিরুদ্ধে গর্জে উঠেন।তাদের অভিযোগ সম্প্রতি লাভ জিহাদের ঘটনা দিন দিন বেড়েই চলছে। জেহাদীরা বিভিন্ন প্রলোভন দেখিয়ে আমাদের মেয়েদের বিরুদ্ধে প্রতারণা করেছে তা কিছুতেই মেনে নেবেন না বলে জানান বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদ।শেষ রক্ত বিন্দু পর্যন্ত জেহাদের বিরুদ্ধে লড়াই করে যাবে বলে জানান বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.