নিশারাতে বদরপুরে রেল লাইনে বসে চলছে নেশার তাণ্ডব
নয়াঠাহর প্রতিবেদন,বদরপুর: বদরপুর ঘাট দেবেন্দ্রনগর রেলওয়ে পুল থেকে শুরু করে এফসিআই রেল গেইট অবধি নিশা রাতে চলছে মদ,গাঁজা,ড্রাগস ইত্যাদি নানা ধরনের আসর বসে এরূপ অভিমত ব্যক্ত করেন এলাকার সচেতন মহলের বাসিন্দা।নাইট ডিউটি কর্মরত সরকারী কর্মচারী এবং প্রাইভেট কোম্মানি কর্মরত কর্মচারীরা এরূপ বলতে শুনা যায় যে প্রতিদিনই সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পুরো রেল লাইন যেন রেল লাইন নয়,সেটা যেন নেশার স্বর্গরাজ্য । কোথায় চলে মদের আড্ডা,আবার কোথায় চলে গাঁজার আড্ডা,আবার কোথায় চলে ড্রাগসের আড্ডা।তা নিয়ে রেলওয়ে পুলিশের কোন মাথা ব্যাথা নেই তা নিয়ে চিন্তায় পরে আছে সচেতন মহলের নাগরিক।নেশা-মাদক্ত দস্যুরা সে জায়গা বেছে নেওয়ার কারন সেখানে কোন বিদ্যুৎ লাইটের সংযোগ নেই,সবসময় থাকে গভীর অন্ধকার।সেই গভীর অন্ধকারের সুযোগ নিয়ে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে দুর্তবৃত্তরা তা জানান সচেতন মহলের নাগরিকরা।সচেতন মহলের নাগরিকরা বলেন এফসিআই থেকে আরম্ভ করে দেবেন্দ্রনগর রেলওয়ে পু্ল অবধি বিদ্যুৎ লাইটের ব্যবস্থা করা এবং ততসঙ্গে রেলওয়ে পুলিশ এই সমস্ত এলাকায় টহলধারী দেওয়ার আর্জি জানান।









কোন মন্তব্য নেই