দুই যুবরাজের দিন শেষ, আবার নীতিশ কুমার আসছেন, দাবি প্রধানমন্ত্রীর
বিশেষ প্রতিনিধি, কলকাতা : বিহারে দ্বিতীয় দফা ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদি লালু প্রসাদের শক্ত ঘাঁটি ছাপরাতে এসে দাবি করলেন দুই যুবরাজের পরাজয় ঘটবে।
রাহুল গান্ধী আর লালু পুত্র তেজস্বী যাদবকে আক্রমণ করে বলেন, উত্তরপ্রদেশে অখিলেশ যাদব আর রাহুল গান্ধী এই
দুই যুবরাজের শোচনীয় পরাজয় মানুষ ভুলে যায় নি। এবারও যুবরাজের পরাজয়
ঘটবে। পাল্টা জবাব দিয়েছেন আর জে ডি যুবনেতা তেজস্বী যাদব। তিনি প্রশ্ন তোলেন,
বিহারে ৪৫ শতাংশ বেকার কেন?
অপরাধের নিরিখে বিহার
এগিয়ে কেন? স্বাস্থ্য,
শিক্ষা খাতে পিছিয়ে কেন?
মুখ্যমন্ত্রী নীতিশ কুমার
বিহারে মদ নিষিদ্ধ করে মহিলাদের সমর্থন আদায় করেছিলেন। কিন্তু বেআইনিভাবে ব্যাপকভাবে
চলছে, হাটে-বাজারে-হোটেল সর্বত্র
সমানভাবে চালু আছে। মদের নাম হয়েছে জাহাঙ্গীর। যে কোনো বাজার হোটেল দালালরা বলছেন জাহাঙ্গীর
লাগবে? পুলিশের ইনকাম
বেড়ে গেছে। সরকারি তথ্য বলছে, ২০১৫ সালে রাজ্যে ১৪ কেজি গাঁজা ধরা পরেছিল, ২০১৭ সালে ধরা পড়েছে ২৮ হাজার ৮৮৭ কিলগ্রাম। ২৪৩ কিলোগ্রাম হাসিস
ধরা পড়েছে। আফিম ৩২৮ কিলোগ্রাম বাজেয়াপ্ত করা হয়েছে। ১৬ থেকে ২৫ বছরের যুবক সব
নেশা গ্রস্ত। এই অন্ধকার বিহারে বিজেপি আলো জ্বালাতে পারবে কি?
না লালু প্রসাদের
অমাবস্যার রাত ঘুরে আসবে?









কোন মন্তব্য নেই