পুজোর মরশুমে অক্টোবর মাসের বেতন সময়মতো পাবেন না আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষা কর্মীরা
নয়া ঠাহর প্রতিবেদন, শিলচর: পুজোর মরশুমে যখন বাজারে সবকিছুরই আগুন দাম ঠিক সেই সময়েই অক্টোবর মাসের বেতন সময়মতো পাবেন না আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষা কর্মীরা। কারণ বেতন দেওয়ার মতো পর্যাপ্ত অর্থ নেই বিশ্ববিদ্যালয়ের কাছে। গত ৩০ অক্টোবর, ২০২০ এ একটি বিজ্ঞপ্তি জারি করে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক জানিয়েছেন যে বেতন বাবদ অর্থ বারাদ্দ না হওয়ায় এমাসে বেতন পেতে দেরি হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষা কর্মীদের। তবে কবে নাগাদ বেতন হবে, আরও কত দেরি হবে তা এখনও স্পষ্ট নয়। এই বিজ্ঞপ্তি জারি হওয়ার সঙ্গে সঙ্গে কপালে চিন্তার ভাঁজ পড়েছে শিক্ষক এবং শিক্ষা কর্মীদের।









কোন মন্তব্য নেই