আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে গ্রেফতার সম্পাদক অর্ণব গোস্বামী
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ সাতসকালে মুম্বাইয়ে ধুন্ধুমার কাণ্ড। রিপাবলিক টিভির প্রতিষ্ঠাপক তথা মুখ্য সম্পাদক অর্ণব গোস্বামীকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। অর্ণবকে ৪ নভেম্বর তাঁর বাড়ি থেকেই সকালে পুলিশ উঠিয়ে নিয়ে যায়।
একজন ৫৩ বছরের
ইন্টিরিয়র ডিজাইনারকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে অর্ণব
গোস্বামীকে। জানা গেছে, অর্ণবের প্ররোচনায় ২০১৮ সালে ইন্টিরিওর ডিজাইন তথা
আর্কিটেক্ট অন্বয় নায়েক ও কুমুদ নায়েকের মৃত্যুর ঘটনাটি সংঘটিত হওয়ার অভিযোগে
গ্রেফতার করা হল রিপাবলিক টিভির সম্পাদক অর্ণব গোস্বামীকে। মুম্বাই পুলিশ ধারা ৩০৬-এর
অধীনে তাঁকে গ্রেফতার করে।
এদিকে
অর্ণবের পাল্টা অভিযোগ,
তাঁর সঙ্গে
ধ্বস্তাধ্বস্তি করেছে পুলিশ। একই সঙ্গে তাঁর স্ত্রী, ছেলে, শ্বশুর ও শাশুড়ির সঙ্গেও অভ্যবতা
করেছে পুলিশ।
আটক করার সময়
পুলিশ গোস্বামীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করে। রিপাব্লিক টিভি অর্ণবের
বাড়ির লাইভ ফুটেজটি দেখিয়েছে যেখানে পুলিশ এবং অর্ণবের মাঝে হাতাহাতি স্পষ্টভাবে
দেখা যায়।
এ ধরনের
হাতাহাতির পর মুম্বাই পুলিশ সাংবাদিক অর্ণব গোস্বামীকে গাড়িতে করে রায়গড় থানায়
নিয়ে যায়। কোঙ্কান রেঞ্জের ইনস্পেক্টর জেনারেল সঞ্জয় মোহিতে জানিয়েছেন যে, রায়গড় পুলিশ গ্রেফতার করেছে অর্ণব
গোস্বামীকে।
উল্লেখ্য যে, বেশ কিছুদিন ধরেই মুম্বই পুলিশের
সঙ্গে সংঘাত চলছিল অর্ণব গোস্বামীর। সুশান্ত মামলা থেকে শুরু করে ফেক
টিআরপি কেস, রিপাবলিক টিভি এবং মুম্বই পুলিশের
মধ্যে চলেছে দোষারোপের পর্ব। এরমধ্যেই আবার ২০১৮ সালের মামলায়
গ্রেফতার করা হল অর্ণব গোস্বামীকে।
এই ঘটনার তীব্র
প্রতিবাদ করেছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভড়েকর, নিন্দা করেছেন কেন্দ্রীয়মন্ত্রী
স্মৃতি ইরানি। জানা গেছে, ৫৩ বছরের নায়েক এবং তাঁর মা কুমুদ
দুই বছর আগে আলিবাগে আত্মহত্যা করেছিলেন।










কোন মন্তব্য নেই