Header Ads

১১৫ দিন পর আজ প্রথমবারের জন্য অসমে কোন করোনা রোগীর মৃত্যু হয়নি!

 


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ রাজ্যে করোনা ভাইরাস নিয়ে বুধবার জনসাধারণের জন্যে অত্যন্ত ভালো সংবাদ নিয়ে এসেছে স্বাস্থ্য বিভাগ। 

বুধবার অসমে কোভিড-১৯ সংক্রমণের ফলে কোন ব্যক্তি প্রাণ হারাননি। অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা টুইটারের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন। কোভিড রোগীর মৃত্যু হওয়া ১১৫ দিনের সুদীর্ঘ শোকজনক যাত্রার পর বুধবার রাজ্যে কোন করোনা রোগীর মৃত্যু হয়নি। নোভেল করোনা মহামারীকে প্রতিরোধের জন্যে সচেতন হয়ে চলতে হবে বলে মন্ত্রী শর্মা জানিয়েছেন। 

উল্লেখযোগ্য, করোনা ভাইরাসের সংক্রমণের ফলে অসমে বর্তমান সময় পর্যন্ত মোট ৯৩৪ জন ব্যক্তি প্রাণ হারিয়েছেন।

অসমে এ পর্যন্ত মোট ২০৭৩৬১ জন ব্যক্তি করোনা ভাইরাসের দ্বারা সংক্রমিত হয়েছেন। বিপরীত দিকে ১৯৮০৩৯ জন লোক চিকিৎসার শেষে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন।

এদিকে, বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে ৪৬ হাজার ২৫৩ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৩ লক্ষ ১৩ হাজার ৮৭৬ জনে। 

কোভিড পরিসংখ্যানে প্রথম স্থানে থাকা আমেরিকায় মোট করোনা আক্রান্ত হলেন ৯৩ লক্ষ ৭৯ হাজার জন। এবং তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে ৫৫ লক্ষ ৭২ হাজার জন। 

গত ২৪ ঘন্টায় ভারতে সংক্রমণে মৃত্যুর সংখ্যা ৫০০-র উপর হয়েছে। মারা গেছেন ৫১৪ জন। ভারতে করোনা প্রাণ কেড়েছে ১ লক্ষ ২৩ হাজার ৬১১ জনের। 

ভারতে আক্রান্ত হচ্ছেন যদিও সুস্থতার সংখ্যা বেশ আশার সঞ্চার করছে। এখনো পর্যন্ত করোনা সারিয়ে ভারতে সুস্থ হয়ে উঠেছেন মোট ৭৬ লক্ষ ৫৬ হাজার ৪৭৮ জন।এই সংখ্যা গোটা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। 

ভারতে মোট করোনা আক্রান্তের ৯২ শতাংশই সুস্থ হয়ে উঠেছেন। স্বাস্থ্য মন্ত্রকের হিসেবে গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থ হয়ে উঠেছেন ৫৩ হাজার ৩৫৭ জন। 

বর্তমান দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা হয়েছে ৫ লক্ষ ৩৩ হাজার ৭৮৭ জন।

বুধবার ভারতে পজিটিভিটির হার ৩.৮২ শতাংশ। দেশে করোনা টেস্ট যথেষ্ট পরিমাণে করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা পরীক্ষা করা হয়েছে ১২ লক্ষ ৯ হাজার ৬০৯ জনের। পশ্চিমবঙ্গেও পুজোর পরই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। বর্তমান দাঁড়িয়েছে ৩ লক্ষ ৮৫ হাজার ৫৮৯ জনে। ।

 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.