৬ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে যাবে রাজীব গান্ধী ও ওরাং জাতীয় উদ্যানের গেট
নয়া ঠাহর ওয়েব ডেস্ক, ৩০ অক্টোবরঃ আগামী ৬ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে রাজীব গান্ধী ও ওরাং জাতীয় উদ্যানের গেট। বন বিভাগ জেলা তথ্য ও জনসংযোগ অধিকারিকের কার্যালয়ে পাঠানো এক নোটিশে একথা জানা গেছে। নোটিশে বলা হয়েছে- কিছুদিন আগে লাগাতার বৃষ্টিতে জাতীয় উদ্যানের রাস্তাঘাটের যথেষ্ট ক্ষতি হয়েছে। সেগুলির সংস্করণের কাজ শেষ হওয়ার পরই পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে উদ্যানের গেট। তবে সরকারের বেঁধে দেওয়া কোভিডের সমস্ত প্ৰোটোকল মেনেই পর্যটকদের উদ্যানে ঢুকতে দেওয়া হবে।
প্ৰসঙ্গত, অতিমারি করোনার প্ৰভাবে চলতি বছরের মার্চ মাস থেকে উদ্যানের গেট
পর্যটকদের জন্য বন্ধ ছিল। ফলে যথেষ্ট লোকসানের সম্মুখীন হয়েছেন উদ্যান
কর্তৃপক্ষ। কিছুদিন আগে মানস এবং কাজিরঙা জাতীয় উদ্যানও পর্যটকদের জন্য
খুলে দেওয়া হয়েছে। এবার রাজ্যের বিভিন্ন জাতীয় উদ্যানগুলো পর্যটকদের জন্য
খুলে যাওয়ার পর ধীরে ধীরে পর্যটন শিল্প ফের নতুন করে চাঙ্গা হয়ে উঠবে বলে
মনে করা হচ্ছে।
২০১৮ সালের গণনা অনুসারে মিনি কাজিরঙা হিসেবে পরিচিত ওরাং জাতীয় উদ্যানটিতে বর্তমানে ১০০র বেশি এক খড়গি গণ্ডার রয়েছে, রয়েল বেঙ্গল টাইগার রয়েছে ২১ টি। ৭৯ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে রয়েছে ওরাং জাতীয় উদ্যন। বুনো হাতি, বুনো মোষ, বুনো হরিণ, শূকর সমেত বহু প্ৰজাতির জীব জন্তুর বসবাস রয়েছে উদ্যানটিতে।









কোন মন্তব্য নেই