হাইলাকান্দি জিলার পুরোনো বোয়ালিপার পল্লীগ্ৰামে কোভিড বিধি মেনে পালিত হলো দুর্গোৎসব
জপমালা চক্রবর্তী, হাইলাকান্দি : হাইলাকান্দি জিলার পুরোনো বোয়ালিপার পল্লীগ্ৰামে এবারও পালিত হয় দুর্গোৎসব। তবে,, অবশ্যই কোভিড বিধি মেনে প্রবল উৎসাহ উদ্দীপনায় সামিল হন এলাকার জনসাধারণ। পূজোর ক'দিন যদিও আবহাওয়া কিছুটা ম্লান ছিল তবে, সমস্ত প্রতিকুলতাকে উপেক্ষা করে মাতৃ আরাধনায় মেতে উঠেন এলাকাবাসী। তবে, স্বাস্থ্য বিধি ও সরকারি নিয়ম-নীতি মেনে চলার ক্ষেত্রে যথেষ্ট তৎপর তথা যত্নবান ছিলেন ক্লাব রুদ্রানীর সদস্যরা। উৎসবের প্রথম দিন অর্থাৎ সপ্তমীর দিন ভক্ত সমাবেশ কিছুটা ফাঁকা ছিল তবে অষ্টমী ও নবমীতে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পূজোর পুরোহিত ছিলেন প্রদীপ গোস্বামী। এছাড়া, গ্ৰামের প্রবীণ ব্যক্তিবর্গের মধ্যে বিশেষকরে অজয় দেব চৌধুরী, পিনাকী রঞ্জন পাল, ননীগোপাল নাথ ও অশোক চৌধুরী এই ক্লাবের সদস্য ও গ্ৰামবাসীদের সর্বাঙ্গীণ সহযোগিতা করার জন্য অসংখ্য সাধুবাদ জানান এবং পূজাকমিটির প্রত্যেক সদস্যকে এতো সুন্দর তথা সবরকম বিধিনিষেধ ও সতর্কতা অবলম্বন করে পূজাকে সাফল্যমণ্ডিত করায় অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন জানান। এবং সেইসঙ্গে সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা জ্ঞাপন করেন বলে জানা গেছে।









কোন মন্তব্য নেই