বদরপুরে আরক্ষী বাহনীর সঙ্গে ট্রাফিক সামাল দিচ্ছে আরএসএস ও হিন্দু জাগরণ মঞ্চ
সুব্রত দাস,বদরপুর: বদরপুর থানায় আরক্ষী বাহিনী বেশাংশ কোভিড দায়িত্বে থাকায়,সেন্টেল কমিটির মারফতে থানার ওসি বিনয় কুমার বর্মন ও সার্কেল অফিসার আরক্ষী বাহীনির সঙ্গে ট্রাফিকের এই দায়ভার আরএসএস ও হিন্দু জাগরণ মঞ্চ এবং কিছু এনজিওকে তুলে দিলেন বলে জানা যায়।দুর্গাপূজার সপ্তমীর থেকে শুরু বদরপুর আরক্ষী বাহীনির সঙ্গে ট্রাফিক সামাল এবং পূজো মণ্ডপে-মণ্ডপে টহলধারী দিচ্ছে আরএসএস ও হিন্দু জাগরণ মঞ্চে কার্যকর্তারা।সন্ধ্যা থেকে শুরু করে রাত এগারোটা পর্যন্ত একনিষ্ঠভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে বলে সাধুবাদ জানান সাধারন জনগণ।এবং আরও বলেন বদরপুর থানার আরক্ষী বাহীনি ও আরএসএস-হিন্দু জাগরণ মক্ষের কাজকর্মের ফলে নবমী পর্যন্ত কোন ধরনের দূর্ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানান।রয়েছেও প্রতি পূজো মণ্ডমে-মণ্ডপে স্বয়ংসেবকরা ও হিন্দু জাগরণ মঞ্চের সদ্যরা। এবং তাদের এই একনিষ্ঠ কাজকর্মের ফলে বদরপুর থানার ওসি বিজয় কুমার বর্মন ও সার্কেল অফিসার যৌথ ভাবে সাধুবাদ জানান আরএসএস ও হিনু জাগরণ মঞ্চের টিমকে।









কোন মন্তব্য নেই