Header Ads

রাজ্যে করোনায় আক্রান্ত ২১৫ জন! শুধু কামরূপ মেট্রোয় ৪৬ জন

 


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ রাজ্যে কোভিড থেকে সুস্থতার হার ৯২ শতাংশ পার করল সক্রিয় রোগী ৮ শতাংশের নীচে, পজিটিভের হার ২ শতাংশের নীচে।

রাজ্যে সোমবার মৃতের সংখ্যা মাত্র ২ জন। সেই সঙ্গে পজিটিভের হার ফের কমেছে। অবশ্য নমুনা পরীক্ষায় সংখ্যা গতকালের মতো আজও অনেকটাই কম। সুস্থতার হার ৯২ শতাংশ পার করেছে।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে ১৪,২২৫টি নমুনা পরীক্ষা হয়েছে। তার মধ্যে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন ২১৫ জন। এর মধ্যে কামরূপ মেট্রোয় আক্রান্ত ৪৬ জন।

শতাংশের হিসেবে করোনা পজিটিভের হার গতকাল ছিল ২.৩৩ শতাংশ। সোমবার সেই হার কমে হয়েছে ১.৫১ শতাংশ।

এখন পর্যন্ত রাজ্যে মোট ২ লক্ষ ৪ হাজার ৩৮৬ জন করোনায় আক্রান্ত হলেন। এদিকে সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৮৩২ জন। এ নিয়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেন মোট ১ লক্ষ ৮৮ হাজার ৫৮৪ জন। এখন হাসপাতালে ভর্তি আছেন ১৪,৮৯১ জন।

সোমবার সুস্থতার হার দাঁড়িয়েছে ৯২.২৬ শতাংশ। সক্রিয় রোগীর হার মাত্র ৭.২৯ শতাংশ মৃত্যুর হার ০.৪৪ শতাংশ।

সোমবার রাজ্যে মারা গিয়েছেন মাত্র ২ জন। এ নিয়ে রাজ্যে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৯০৮ জন।

 এদিন মৃতেরা হলেন কামরূপ মেট্রো জেলার রমণী শর্মা (৫৪) ও মৃণালকান্তি সিংহ (৫৭)।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.