কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি করোনায় আক্রান্ত, টুইটে করে নিজেই জানালেন
নয়াদিল্লিঃ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি করোনায়
আক্রান্ত। তাঁর কোভিড পজিটিভ ধরা পড়েছে। বুধবার টুইট করে তিনি নিজেই এ কথা জানিয়েছেন। তিনি টুইট করে বলেন, ‘যাঁরা
আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁদের কাছে অনুরোধ যত দ্রুত সম্ভব কোভিড পরীক্ষা
করিয়ে নিন।” গত শনিবার বিহারের নির্বাচনী প্রচারে গিয়েছিলেন
স্মৃতি।
এর আগেও বেশ কয়েক জন কেন্দ্রীয় মন্ত্রী করোনায় আক্রান্ত
হয়েছিলেন। তাঁদের মধ্যে ছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পরিবাহণ
মন্ত্রী নিতিন গডকড়ী এবং পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তাঁরা সকলেই
সুস্থ হয়ে উঠেছেন। তবে গত সেপ্টেম্বরে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রেল
প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গাদির।
গত ১১ সেপ্টেম্বর অঙ্গাদির কোভিড পজিটিভ ধরা পড়ে। তখন থেকেই তাঁর চিকিৎসা চলছিল। তাতে ভাল সাড়া মিলছিল বলেও মন্ত্রী নিজে জানিয়েছিলেন। তবে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দিল্লির এমসে ভর্তি করানো হয়। ২৩ সেপ্টেম্বর হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
শুধু কেন্দ্রীয় মন্ত্রীরাই নন, গত
কয়েক মাসে কোভিডে আক্রান্ত হয়েছেন শীর্ষস্তরের বহু রাজনৈতিক নেতাও। বুধবার দেশে
করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৮০ লক্ষের কাছাকাছি পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে
সংক্রমিত হয়েছেন সাড়ে ৪৩ হাজারেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৫০৮ জনের।










কোন মন্তব্য নেই