Header Ads

আবার সুপ্রিম কোর্টে এনআরসি, পূর্ণাঙ্গ তালিকা থেকে নাম কর্তনের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন

 


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ অসম এনআরসি সমন্বয়কারী হিতেশ দেব শর্মার বিতর্কিত প্রজ্ঞাপনের বিরুদ্ধে জমিয়ত উলামায়ে হিন্দ সুপ্রিম কোর্টে আবেদন করেছে।

এনআরসি সমন্বয়কারী দেব শর্মা সম্প্রতি একটি প্রজ্ঞাপনে অসমের বিভিন্ন জেলার জেলা প্রশাসক ও জেলা রেজিস্ট্রারদের চূড়ান্ত এনআরসি থেকে অযোগ্য ব্যক্তির নাম মুছে ফেলতে বলেছিল।

সংগঠনটি অভিযোগ করেছে যে, অসমের এনআরসি থেকে মুসলমানদের নাম বাদ দেওয়ার জন্য একটি নতুন খেলা শুরু হয়েছে।

দলটি উল্লেখ করেছে যে, যখন কেন্দ্র এবং অসম সরকার যাদের আত্মীয়স্বজনদের নাম এনআরসি-তে অন্তর্ভুক্ত নয়, এমন লোকদের পুনঃ-যাচাইকরণের চেষ্টা করছিল সুপ্রিম কোর্ট তাদের আবেদনগুলি প্রত্যাখ্যান করে জানিয়েছে, এনআরসি-র পুনরায় যাচাইয়ের প্রয়োজন নেই। এনআরসি-র চূড়ান্ত তালিকা ৩১ আগস্ট, ২০১৯-এর মধ্যে প্রকাশ করা উচিত।

জমিয়ত উলামায়ে হিন্দ অসম এনআরসি সমন্বয়কের বিজ্ঞপ্তির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছে। 

জমিয়ত উলামায়ে হিন্দ চাইছে ডি-ভোটারকে আটকে রাখতে, তথা হোল্ড করতে, এর জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছে এদিকে, রাজ্য সমন্বয়কারী বলেছে, তাদের ধরে রাখা যায় না তারা বিদেশি, তাই তাদের নাম এনআরসি থেকে সরিয়ে দেওয়া উচিত।

সংঠনের প্রধান আরশাদ মাদানী অভিযোগ করেছেন, রাজ্য সমন্বয়কারী হওয়ার আগেই অসমের নাগরিকত্ব নিয়ে বিতর্কিত বক্তব্য রেখেছিলেন একইভাবে হিতেশ দেব শর্মা। তিনি রাজ্য সমন্বয়কারী হওয়ার পরপরই জমিয়ত উলামায়ে হিন্দ তার নিয়োগ নিয়ে প্রশ্নবিদ্ধ করে সুপ্রিম কোর্টে একটি আবেদন করেছিল।

জমিয়ত উলামায়ে হিন্দ জমিয়ত উলামা আসাম এবং সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন সোমবার সুপ্রিম কোর্টে রাজ্য সমন্বয়কের সর্বশেষ আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্ত হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী ফুজাইল আইয়ুবি।

মাদানী বলেন, অসমের নাগরিকত্ব মামলাটি সুপ্রিম কোর্টের একটি মনিটরিং বেঞ্চকে দিয়ে তদারকি করা হচ্ছে এবং রাষ্ট্রীয় সমন্বয়কের পদটি কেবল একটি মধ্যস্থতাকারীর।

এমন একটি পরিস্থিতিতে মনিটরিং বেঞ্চের উপস্থিতিতে প্রাথমিক প্রশ্ন উঠছে, রাজ্য সমন্বয়কারী কোন ক্ষমতায় এ জাতীয় আদেশ জারি করলেন

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.