বুধবার রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে ৪৪৮ জন, ৩ জন মারা গিয়েছেন
নয়া
ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ রাজ্যে বুধবার করোনায় মৃতের সংখ্যা
৩। সেই সঙ্গে পজিটিভের হারও থাকল ২ শতাংশের নীচে। সক্রিয় রোগীর হার ৫.৭৫ শতাংশে
নেমেছে। সব মিলিয়ে দুর্গাপুজোর পরেও নিম্নমুখী গ্রাফ অসমে আশার আলো দেখাচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী
জানান,
গত
২৪ ঘণ্টায় রাজ্যে ২৬,১৫০টি নমুনা
পরীক্ষা হয়েছে। তার মধ্যে নতুন করে করোনা পজিটিভ পাওয়া গেছে ৪৪৮ জনের। এর মধ্যে
কামরূপ মেট্রোয় আক্রান্ত হয়েছেন এ কদিনের মধ্যে সবচেয়ে বেশি ১১৮ জন।
শতাংশের
হিসেবে করোনা পজিটিভের হার গতকাল ছিল ১.৫১ শতাংশ। আজ তা খানিকটা বেড়ে হয়েছে ১.৭১
শতাংশ।
এখন পর্যন্ত রাজ্যে
মোট ২ লক্ষ ৫ হাজার ২৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদিকে, বুধবার
হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৪৮৭ জন। এনিয়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি গেলেন
মোট ১ লক্ষ ৯২ হাজার ৫১৪ জন। এখন হাসপাতালে ভর্তি আছেন মাত্র ১১,৮০৩ জন।
বুধবারের
হিসেবে সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৩.৮০ শতাংশ। সক্রিয় রোগীর হার মাত্র ৫.৭৫ শতাংশ, মৃত্যুহার ০.৪৪
শতাংশ।
বুধবার
অসমে মারা গিয়েছেন ৩ জন। এ নিয়ে রাজ্যে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৯১৭ জন।
এদিন মৃতরা
হলেন কামরূপ মেট্রোর অনিমারানি দেব (৬৫), গোলাঘাটের
প্রবীন শ্যাম (৮৩) ও বিজয় পাইক (৫৮)।









কোন মন্তব্য নেই