Header Ads

করোনা মোকাবিলায় বরাকের বিভিন্ন হাসপাতালে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল

নয়া ঠাহর, করিমগঞ্জ : বর্তমানে "কোভিড-১৯" অর্থাৎ 'করোনা ভাইরাস' সমগ্ৰ বিশ্বে মহামারীর আকার ধারন করেছে। এ ভাইরাস প্রতিরোধে সমস্ত বিশ্ব, দেশ তথা বিভিন্ন রাজ্য জুড়ে চলছে 'লকডাউন' সহ সচেতনতামুলক কর্মসূচি। যেমন, পরিস্কার-পরিচ্ছন্ন থাকা, ঘরের ভেতরে থাকা, সামাজিক দূরত্ব বজায় রাখা, মাক্স ব্যবহার করা, নিজেদের পারিপার্শ্বিক পরিবেশ এবং বিশেষ করে হাসপাতাল গুলোকে স্বচ্ছ ও দূষণমুক্ত রাখা ইত্যাদি। 'করোনা' ভাইরাস প্রতিরোধ ও তার মোকাবিলায় বরাক উপত্যকার জনগণ, চিকিৎসক তথা চিকিৎসা পরিসেবা কতটুকু সচেতন, তা খতিয়ে দেখতে বরাক সফরে এলেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। তিনি উপত্যকার তিন জেলা  শিলচর, হাইলাকান্দি, করিমগঞ্জের বিভিন্ন হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে খোঁজখবর নেন। বারবার জনগণের কাছে আবেদন জানান যাতে জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে সবাই যেন এ ভয়ঙ্কর ভাইরাসকে নির্মূল করতে ও এর থেকে মুক্তি পেতে  সবরকম নিয়মনীতি ও সরকারী নির্দেশ মেনে চলেন।  মুখ্যমন্ত্রী সনোয়াল বারবার তিন জেলার জনগণের কাছে হাতজোড় করে একই আবেদন জানান যে, আমাদের নিজেদের  একটু সচেতনতা ও সাবধানতাই, আমাদের পরিবার থেকে শুরু করে আমাদের পারিপার্শ্বিক পরিবেশ, শহর, জেলা, রাজ্য সহ আমাদের দেশ তথা রাষ্ট্রকে সুস্থ ও রক্ষা করতে পারবে। জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে সবাই স্পর্শের বাইরে থেকেও একই মানসিকতা নিয়ে মিলে-মিশে এই ভাইরাসকে পৃথিবী থেকে নির্মূল করতে অঙ্গীকারবদ্ধ হয়ে ও নিজেদেরকে দেশের একজন সু-নাগরিক হওয়ার পরিচয় দেওয়ারও আহ্বান জানান তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.