Header Ads

কালিনগরে সড়ক দুর্ঘটনায় মৃত দুই


নয়া ঠাহর প্রতিবেদন, কালিনগর : লকডাউন চলাকালীন গতকাল সকালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কালিনগরের বয়স ষাটোর্ধ্ব যথাক্রমে রঞ্জন দে (৬০) ও রমেন্দ্র নাগ (৬২) দুই বন্ধু। জানা গেছে,  দুজনেই প্রাতভ্রমণ করে বাড়ি ফেরার পথে হঠাৎ পেছনদিক থেকে দ্রুতবেগে আসা একটি লরি তাদেরকে ধাক্কা মেরে ড্রেইনে ফেলে দেয়। সঙ্গে সঙ্গে আশেপাশের মানুষ তাদেরকে উদ্ধার করে কালিনগর সরোজিনী হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থা বেগতিক দেখে চিকিৎসকরা তাদেরকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু মাঝপথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তারা। পরে পুলিশ ময়নাতদন্ত করে মৃতদেহগুলি তাদের পরিবারকে সমঝে দেয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.