ভারত সেবাশ্রম সংঙ্ঘের পাণ্ডু শাখার সেবাকার্য
নকুল রায়, গুয়াহাটি : ভারত সেবাশ্রম সংঙ্ঘের পাণ্ডু শাখার সুব্রত
মহারাজের নেতৃত্বে নবজাগ্রীতি সংঘের সহায়তায় মঙ্গলবার গরিব দুস্থঃদের মধ্যে খাদ্য
সামগ্রী বিতরণ করেলন সদস্যরা। এদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত পাণ্ডু ৪ নম্বর
কলোনীর শতাধিক পরিবারের লোকদের হাতে চাল, ডাল, লবণ প্রভৃতি তুলে দিলেন।
উল্লেখ্য, লকডাউনের ফলে এই অঞ্চলের লোক আর্থিক সংকটের মুখে পড়েছে। উনোন জ্বালানো অসম্ভব হয়ে উঠেছে অনেকের। রাজ্য সরকারের তরফে একাংশ লোকের হাতে খাদ্য
সামগ্রী তুলে দেওয়া হলেও তাতে লকডাউনের সময় পার করা কঠিন হয়ে দাঁড়িয়েছে একাংশের। সংঘের পক্ষ থেকে মহারাজ জানিয়েছেন, সংকটের সময় গরিব-দুখীদের পাশে দাঁড়ানোই যাদের
জীবনের ব্রত, জাতির এই সংকটকালে তারা কী হাত গুটিয়ে বসে থাকতে পারে? না তারা তা পারে না। একথা প্রমাণ করে করোনা ভাইরাসের আতঙ্ক ও লকডাউন চলাকালীন আর্থিক দিক থেকে দুর্বল,
গরিব ও দুস্থঃ লোকদের পাশে দাঁড়াল ভারত সেবাশ্রম সঙ্ঘ।
ভারত সেবাশ্রম সংঘের এই অনুষ্ঠানকে প্রশংসা করেছেন অনেকেই। এদিনের অনুষ্ঠানে জালুকবাড়ি থানার কর্তৃপক্ষ সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তবে
বর্তমানের এই সংকটকালে আরও সেবাকার্য করা হলে মানুষ এই সংকটকাল পার করেত পারবে বলে
ভাবছেন অনেকেই। এদিনের অনুষ্ঠানে সহযোগীতা করেন হিমাদ্রী রায়, বিমল দেবনাথ সহ
প্রমুখ।









কোন মন্তব্য নেই