জাফা সাংবাদিকের বীমা দেওয়ার দাবি জানালেন মুখ্যমন্ত্রীর কাছে
নয়া ঠাহর, গুয়াহাটি : জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফর আসাম (জাফা)
মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোযালকে এক স্মারকপত্র দিয়ে মারাত্মক মারণ রোগ করোনা
ভাইরাসে উদ্ভুত পরিস্থিতিতে যে সব সাংবাদিক জীবনের ঝুকি নিয়ে রাজ্যে কাজ করে
যাচ্ছে তাদের জন্য জীবন বীমার ব্যবস্থা করা, অসম সরকার ইতিমধ্যে এই কাজে নিয়োজিত
ডাক্তার, নার্স এবং পুলিশ কর্মীদের পঞ্চাশ লক্ষ টাকার বীমা দেওয়ার কথা ঘোষণা
করেছেন। জাফার সভাপতি লং সিং তেরন এবং সাধারণ সম্পাদক কুঞ্জমোহন রায় মুখ্যমন্ত্রীর
কাছে ই-মেল যোগে এই দাবি জানিয়েছেন।









কোন মন্তব্য নেই