Header Ads

গুয়াহাটির একটি আবাসনে বাসিন্দাদের মধ্যে বিনামূল্যে বিলি করা হল আর্সেনিক এলবাম-৩০



নয়া ঠাহর, ৩০ এপ্ৰিল,গুয়াহাটিঃ ভারত সরকারের আয়ুষ মন্ত্রণালয় দেশে কোভিড-১৯ সংক্রমণের প্রেক্ষিতে আর্সেনিক এলবাম-৩০ নামে এক হোমিওপ্যাথি ওষুধ সেবনের পরামর্শ দিয়েছে। বৃহস্পতিবার গুয়াহাটির নারাঙ্গি ফরেস্ট গেট এলাকায় একটি আবাসনে বাসিন্দাদের মধ্যে বিনামূল্যে বিলি করা হল আর্সেনিক এলবাম-৩০ ওষুধ। এর আগে গুয়াহাটি খানাপাড়া গেম ভিলেজে প্রায় ৫০০ জনের মধ্যে ওষুধটি বিতরণ করা হয়েছে।   


ওষুধটি মাত্র তিন দিন ১ মাত্রা করে খেলে শরীরের ইমিউনিটি বা প্রতিরোধ ক্ষমতা বাড়বে বলে মনে করা হচ্ছে। সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিওপ্যাথির অধীনে গুয়াহাটির রিজিওনাল রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে অসমের বিভিন্ন এলাকায় শিবির স্থাপন করে ইনস্টিটিউটের ডাক্তাররা সম্পূর্ণ বিনামূল্যে আর্সেনিক এলবাম-৩০ ওষুধটি বিলি করছেন।   

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.