Header Ads

ডিটেনসন কেম্প থেকে মুক্তি পেল তিনজন:সহযোগীতায় নেলেক



নয়া ঠাহর প্রতিবেদন, শিলচরঃ বেল মঞ্জুর হওয়ায় মহামান্য সুপ্রিমকোর্টের নির্দেশে বুধবার ডিমাহাসাও জেলার তিনজন শিলচর ডিটেনসন কেম্প থেকে মুক্তি পেলেন। এরা হলেন হাফলং এর সাধন মালাকার, সুনীল রায় ও মুসামত নুরুলুনেছা। শিলচর নেলেকের পক্ষ থেকে ড. অভিজিত নাথ তাদের হাতে কিছু খাদ্য সামগ্রী সহ আর্থিক সহযোগীতা প্রদান করেন। নেলেকের পক্ষ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানানো হয়। এদিন নেলেকের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন জয়দীপ দত্ত, সৌমিত্র দত্তরায়, পঙ্কজ দুবে সহ অন্যরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.