২৪ ঘন্টা কাটতে না কাটতেই অবস্থান বদল রবিশঙ্কর প্রসাদের
ননী গোপাল ঘোষ : শনিবার দেশজুড়ে চলা আর্থিক মন্দা নিয়ে মন্তব্য করতে গিয়ে কেন্দ্রীয় আইন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ টেনে এনেছিলেন সিনেমা ব্যবসার উদাহরণ। মন্ত্রী বলেছিলেন, বলিউডের বিশেষজ্ঞ কোমল নাহাটা বলেছেন, গত ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনে তিনটি হিন্দি ছবি ১২০ কোটি টাকার ব্যবসা করেছে। মন্ত্রী প্রশ্ন তুলেছিলেন, দেশে আর্থিক মন্দা কোথায় চলছে?
কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্যের পর দেশজুড়ে সমালোচনার ঝড় আছড়ে পড়ে। কংগ্রেস এই মন্তব্যকে দ্বায়িত্বজ্ঞানহীন মন্তব্য বলে জানায়। এর জেরে চাপের মুখে পুরনো অবস্থান থেকে সরে আসেন রবিশঙ্কর প্রসাদ। রবিবার টুইট করে জানান, তাঁর পুরো বক্তব্য থেকে কিছু অংশ নিয়ে বিষয়টি প্রচার করা হয়েছে। তবে তিনি একজন দ্বায়িত্বশীল মানুষ হিসাবে আগের বক্তব্য প্রত্যাহার করে নিচ্ছেন।
সিনেমা ব্যবসা দিয়ে কি করে একজন কেন্দ্রীয় মন্ত্রী দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা ব্যাখ্যা করেছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। চাপের মুখে পড়ে অবশেষে অবস্থান বদলে ফেললেন কেন্দ্রীয় মন্ত্রী।









কোন মন্তব্য নেই