বুরকিনা ফাসোতে মসজিদে অতর্কিতে হামলায় নামাজরত অবস্থায় ১৬ জন নিহত
![]() |
| ছবি- ঘটনাস্থল পরিদর্শনে মিলেটারিরা। |
ননী গোপাল ঘোষ : পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের হামলায় মসজিদে নামাজরত অবস্থায় নিহত হয়েছেন ১৬ জন। আহত হয়েছেন বহু। বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলের সালমোসিতে শুক্রবার এই ঘটনা ঘটেছে।
বন্দুকধারীদের গুলিতে মসজিদে নামাজরত অবস্থাতেই ১৩ জন নিহত হন। পরে হাসপাতালে মারা যান আরও ৩ জন। জেহাদিরা মালিক থেকে বিতাড়িত হয়ে বর্তমানে বুরকিনা ফাসোতে সক্রিয় হয়েছে উঠেছে। দেশটির হাজার হাজার স্কুল বন্ধ করে দিয়েছে জেহাদিরা।
মাত্র গত সপ্তাহেই বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলের একটি সোনার খনিতে হামলা চালিয়ে ২০ জনকে হত্যা করেছিল জেহাদিরা। রাষ্ট্রসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী, বুরকিনা ফাসোর প্রায় ৩ লক্ষ মানুষ নিজেদের ঘর ছাড়া।









কোন মন্তব্য নেই