Header Ads

দেশবন্ধু ফুটবল : ৪-১ গোলে জয়ী জেএফসি ক্লাব কালাইন

নয়া ঠাহর প্রতিবেদন, বিহাড়া : বিহাড়া দেশবন্ধু ক্লাব নকআউট ফুটবল প্রতিযোগিতায় ২য় রাউণ্ডের আজকের খেলায় কালাইনের জেএফসি ক্লাব ৪-১ গোলে কিং ইলেভেন ক্লাব সেউতি দলকে পরাজিত করে। 
খেলার ১৩ মিনিটের মাথায় বিজয়ী দলের পক্ষে প্রথম গোল করেন আমুল চারমাং। খেলার ৩৩, ৪৩ ও ৫৯ মিনিটের মাথায় বিজয়ী দলের পক্ষে তিনটি গোল করে হ্যাট্রিক করেন পাইনিসাই লাথং। ৬১ মিনিটের মাথায় পরাজিত দলের পক্ষে একমাত্র গোলটি করেন হুসেন আহমদ। শনিবারের খেলা হবে এপি বেটেলিয়ন কাটলিছড়া বনাম লুমছুলুম মেঘালয়ের মধ্যে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.