২০২১-র বিধানসভা ভোটে ব্যালট বাক্সে ফাটল রুখতে নতুন পরিকল্পনার কথা ঘোষণা মমতার
বিশ্বদেব চট্টোপাধ্যায় : আসন্ন বছরগুলিতে রাজ্যের উন্নয়নের কথা মাথায় রেখে একাধিক গঠনমূলক পরিকল্পনার সিদ্ধান্ত নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 'ভিশন ২০২০’ নামে ওই পরিকল্পনায় শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে রাজ্যের প্রভূত উন্নতি সাধনের লক্ষ্যমাত্রা নিয়েছেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি রাজ্যের পরিকাঠামো গত উন্নয়নের জন্যও একাধিক কর্মসূচির কথা ঘোষণা করেন তিনি। গত বুধবার মন্ত্রিসভার বৈঠকের তৃণমূল সুপ্রিম বলেন "রাজ্যের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ১০ ও ২০ বছরের জন্য দুটি পৃথক কর্মসূচি গ্রহণ করা হয়েছে সরকারের তরফে।’ বুধবার মন্ত্রীসভায় সেই প্রস্তাব মঞ্জুরও হয়েছে বলেও জানান তিনি।
এই প্রসঙ্গে বলতে গিয়ে মন্ত্রিসভার এক আমলা বলেন যে, এই প্রথম বাংলায় কোনও সরকার এরকম একটা দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে চলেছে। তিনি আরও বলেন ২০০৯ সালের ডিসেম্বরে কংগ্রেসের দ্বিতীয় দফার শাসনকালে রেল মন্ত্রকের দায়িত্ব নেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় এরকম একাধিক দীর্ঘমেয়াদী পরিকল্পনার শিলান্যাস করেছিলেন।
মন্ত্রিসভার বৈঠক শেষে এক উচ্চপদস্থ সরকারি আধিকারিক বলেন, 'ভিশন ২০২০ নামক এই কর্মসূচির বাস্তবায়নের জন্য প্রথম পর্যায়ে ১০ বছরের জন্য ও পরবর্তী পর্যায়ে ২০ বছরের জন্য কী কী পদক্ষেপ নেওয়া হতে পারে তার জন্য একটি বিশেষ পরিকল্পনার প্রয়োজন রয়েছে।' তিনি আর বলেন, 'এরকম গঠনমূলক পরিকল্পনার অভাবে প্রায় ১২,০০০ কোটি টাকার পরিকাঠামোগত উন্নয়নের কাজ বর্তমানে থমকে আছে।’
চলতি বছরেই লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূলের ভোট-বাক্সে কিছুটা ক্ষয়ের পর বঙ্গ বিজেপি যখন ক্রমেই মাথা চাড়া দিচ্ছে, তখন ২০২১-র বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে বর্তমান শাসক দল যে ফের ঘুরে দাঁড়াতে মরিয়া, তা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপ থেকেই স্পষ্ট বলে ধারণা রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের।









কোন মন্তব্য নেই