Header Ads

মাজুলি তে গান্ধী সংকল্প যাত্রা তে অংশগ্রহণ করলেন মুখ্যমন্ত্রী



 বাপুজির আদর্শে রাজ্যে শক্তিশালী কর্মসংস্কৃতি গড়ে তুলতে লাগবে মুখ্যমন্ত্রী।

নয়া ঠাহর প্রতিবেদন। মহাত্মা গান্ধী ভারতবর্ষকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। গ্রাম্য সমাজের আর্থসামাজিক উত্তরণের দ্বারা একটি সফল রাষ্ট্র তৈরি করার স্বপ্ন দেখেছিলেন তিনি ।বাপুজির আদর্শে উদ্বুদ্ধ হয়ে সমগ্র রাজ্যে শক্তিশালী কর্মসংস্কৃতি গড়ে তুলতে লাগবে যাতে আমার রাজ্যকে অধিক শক্তিশালী ও সমৃদ্ধশালী করতে পারা যায়। মাজুলিতে আয়োজিত গান্ধী সংকল্প যাত্রাতে অংশগ্রহণ করে এই উপলক্ষে অনুষ্ঠানে ভাষণ প্রদান করে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এ কথাই বলেন। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন যে গান্ধীজীর স্বপ্নকে আমাদের বাস্তবায়িত করতে লাগবে। বাপুজির আদর্শে মাজুলির জীববৈচিত্র্যকে অক্ষুণ্ন রাখতে লাগবে বলেও তিনি বলেন ।মাজুলির জৈব বৈচিত্রের প্রতি আকর্ষিত হয়ে দেশ-বিদেশের অসংখ্য পর্যটক মাজুলি ভ্রমণ করে বলেও তিনি বলেন।এ ছড়াও মাজুলিত প্লাস্টিক পরিহার করে আর পরিস্কার পরিচ্ছন্ন রাখার করে রাখার ছাড়াও প্রদুষণ মুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে লাগবে ।মুখ্যমন্ত্রী বলেন যে আজকে এই পবিত্র ক্ষণে আমাদের সবাইকে মিলে সংকল্প নিতে লাগবে যে আমরা ঘরোয়া ভাবে উৎপাদিত সামগ্রীর সামগ্রী ব্যবহার করব। এটি করলে আমাদের জলবায়ু বিশুদ্ধ করে রাখতে পারা যাবে বলেও  বলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।মুখ্যমন্ত্রী গান্ধী সংকল্প যাত্রাতে অংশগ্রহণ করা ছাড়াও স্থানীয় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা জানায় ও গান্ধীজির প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ প্রদান বড়ুয়া, বিধায়ক রামাকান্ত দেউড়ি, মুক্তিযোদ্ধা দলীয় কর্মকর্তারাও স্থানীয় লোকেরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.