জলবায়ু পরিবর্তনের দাবিতে আন্দোলন করায় একাডেমি পুরস্কার বিজয়ী হলিউড অভিনেত্রী অশীতিপর জেন ফনদা কে হাতকড়া পড়িয়ে গ্রেফতার করে ওয়াশিংটন পুলিশ
নয়া ঠাহর, নয়াদিল্লি
সুইডিশ কিশোরী গ্রেটা থুনবর্গের কথা মনে আছে? এক বিচিত্র রোগের শিকার গ্রেটা থুনবার্গ বিশ্বে দ্রুত জলবায়ু পরিবর্তন নিয়ে রাষ্ট্রসংঘে বিশ্ব কাঁপানো ভাষণ দিয়ে বিশ্বের নেতাদের তুলোধোনা করেছিলেন। আমেরিকা প্রেসিডেন্টের উপস্থিতিতে তীব্র ঘৃণা ছড়িয়ে বলেছিলেন, বিশ্বের নেতারা শুধুমাত্র রাজনীতির কথা বলেন,আর মিথ্যা কথা বলেন, দ্রুত জলবায়ু পরিবর্তন ঘটেছে, বিশ্ব ধ্বংসের দিকে এগোচ্ছে, এখনই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তারই মতো দু দুটো অকাডেমী পুরস্কার বিজয়ী অশীতিপর হলিউড অভিনেত্রী জেন ফনদা জলবায়ু পরিবর্তন নিয়ে মার্কিন কংগ্রেসের ভবন ক্যাপিটেল হিল এর কাছে প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছিলেন, সেই অপরাধে ওয়াশিংটন পুলিশ তাকে হাতকড়া পড়িয়ে গ্রেফতার করছে। ৮১ বছরের জেন ফনদা বিশ্ববাসীর কাছে কাতর আবেদন জানিয়েছেন, বিশ্বকে বাঁচাতে এখনই উপমুক্ত ব্যবস্থা গ্রহণ করুন। সুইডিশ কিশোরী গ্রেটা যখন ডেনভারে এক বিশাল জনসভায় ভাষণ দিচ্ছিলেন,তখনই হলিউড অভিনেত্রী জেন কে গ্রেফতার করা হয়। তার ১০ মিনিটের ভাষণ শোনার জন্য হাজার হাজার মানুষ এসেছিল। গ্রেটা বিশ্বের নেতাদের উদ্দেশ্যে বলেন, আপনাদের কিছু করতে হবে না, গোটা বিশ্ব জেগে উঠেছে,যা করার আমরা যুবক যুবতীরা করবো। জলবায়ু পরিবর্তন নিয়ে আমস্টারডামে কয়েকশ আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ বহুজাতিক কোম্পানি, বড় বড় শিল্পপতি আর কয়েকটি দেশ জলবায়ু পরিবর্তনের নামে মুনাফা লুটছে।









কোন মন্তব্য নেই