Home
/
জাতীয়-খবর
/
আনন্দ উল্লাসের সাথে মহানগরে পালিত হল লক্ষ্মী পুজো, মন্দিরে -মন্দিরে সকাল থেকেই ভক্তের ভীড়
আনন্দ উল্লাসের সাথে মহানগরে পালিত হল লক্ষ্মী পুজো, মন্দিরে -মন্দিরে সকাল থেকেই ভক্তের ভীড়
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ কোজাগরী লক্ষ্মী পুজো উপলক্ষ্যে ঘরে ঘরে লক্ষ্মী পুজোর আয়োজন চলছে। লক্ষ্মী পুজো উপলক্ষে সকাল থেকেই সমস্ত মন্দিরে ভক্তের ভিড় দেখা গেছে। এই উপলক্ষে বাদ যায়নি নগরের বেলতলার লক্ষ্মী মন্দিরও। রবিবার ধন-ঐশ্বর্য ও অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীর আরাধনার মুখরিত হয়েছে মন্দিরের প্রাঙ্গণ ।ভক্তেরা মা লক্ষ্মীর চরণে নিবেদন করেছে অর্ঘ্য, ভোগ নৈবেদ্য ধূপ দীপ।এই উপলক্ষ্যে সকাল বেলাতেই লক্ষ্মী মন্দিরে প্রাঙ্গণ থেকে এক শোভাযাত্রার আয়োজন করা হয়। প্রতিবছরের মতই বেলতলা লক্ষ্মী মন্দিরে ভক্তের ভিড় পরিলক্ষিত হয়। লক্ষ্মী পুজোর আয়োজন করা হয়েছে রাজ্যের প্রত্যেকটি লক্ষ্মী মন্দিরে, সার্বজনীন স্থানে,।পুজো উপলক্ষে মন্দির গুলোকে সুন্দর ভাবে সাজানো হয়েছে। ঘরে ঘরে আয়োজন করা হয়েছে মা লক্ষ্মীর পুজোর। এদিন সকাল থেকেই ছিল মা লক্ষ্মীর মৃন্ময়ী প্রতিমা কেনার জন্য ভক্তের ভিড়।এ ছাড়া ছিল পূজার সামগ্রী কেনার ধুম। ধর্মীয় বিশ্বাস অনুসারে লক্ষ্মী দেবীর আশীর্বাদ অভাব-অনটন, দুঃখ অশান্তি দূর হয় ও ধন ,ঐশ্বর্য সুখ শান্তিতে ভরে উঠে ভক্তের জীবন। ওদিকে নগরের খানা মুখের লক্ষ্মী মন্দিরে দুই দিনের কার্যসূচিতে লক্ষ্মী পুজোর আয়োজন করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও রবিবার বর্ণাঢ্য কার্যক্রমের দ্বারা লক্ষ্মী পুজো করা হয়। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের দ্বারা পুজোর শুভারম্ভ হয় ।এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতার যেমন দিহা নাম ,কীর্তন, প্রতিযোগিতার আয়োজন করা হয়। ও সন্ধ্যা বেলাতে লক্ষ্মী প্রতিমা স্থাপন করে পুজোর আয়োজন করা হয় ।দ্বিতীয় দিনেও মা লক্ষীর পুজো ও নাম কীর্তনের আয়োজন করা হয়েছে। হাজোর মাধবদেব মন্দিরেও ধনদেবী লক্ষ্মী পুজোর আয়োজন করা হয়। স্থানীয় লোকেরা এখানে এসে পূজা-অর্চনা করেন। এবার এই পুজো ১২৯ বছরে পদার্পণ করেছে।সমাজে শান্তি এবং অশুভ শক্তি নাশ করে শুভ শক্তির বিকাশের প্রার্থনা নিয়ে ভক্তরা মন্দির প্রাঙ্গণে ভীড় জমান।









কোন মন্তব্য নেই