Header Ads

ভারতীয় মহিলা বক্সারদের সংবৰ্ধনা দিলেন কেন্দ্ৰীয় ক্ৰীড়ামন্ত্ৰী কিরেন রিজিজু

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ রাশিয়ায় অনুষ্ঠিত উইমেন ওয়াৰ্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপে ভাল পারফৰ্ম করা মহিলা বক্সারদের শনিবার সংবৰ্ধনা দিলেন কেন্দ্ৰীয় ক্ৰীড়ামন্ত্ৰী কিরেন রিজিজু। দিন কয়েক আগে অনুষ্ঠিত হয়ে যাওয়া এই চ্যাম্পিয়নশিপে একটি সিলভার এবং তিনটে ব্ৰোঞ্জ সমেত ভারতে মোট চারটে পদক এসেছে। 
ছবি, সৌঃ জি প্লাস
মঞ্জু রানি জিতেছেন সিলভার পদক, তিনি ১৪ লাখ টাকা নগদ পুরস্কার পেয়েছেন। ব্ৰোঞ্জ পদকধারীদের ক্ৰমে মেরি কম, জমুনা বোরো এবং লভলিনা বরগোঁহাইকে ৮ লক্ষ টাকা করে নগদ পুরস্কার দিয়েছে দেশের ক্ৰীড়া মন্ত্ৰক। কেন্দ্ৰীয় ক্ৰীড়া মন্ত্ৰী কিরেন রিজিজু বলেন- একসঙ্গে চারটে পদক জয় ভারতের জন্য রেকৰ্ড। ভারতের বক্সিং ইতিহাসে বিপ্লবের পাশাপাশি অন্যান্য খেলোয়াড়দের উৎসাহিতও করেছে।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.