এনআরসি'র কো-অর্ডিনেটর প্রতীক হাজেলাকে সরিয়ে দিল শীর্ষ আদালত
ননী গোপাল ঘোষ : জাতীয় নাগরিক পঞ্জিকরণের (এনআরসি) অসমের কো-অর্ডিনেটর প্রতীক হাজেলাকে শুক্রবার বদলির নির্দেশ দিল শীর্ষ আদালত। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ প্রতীক হাজেলাকে মধ্যপ্রদেশে বদলি করার নির্দেশ দিয়েছে। এর সঙ্গে শীর্ষ আদালত জানিয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব এই বদলি প্রক্রিয়া শেষ করতে হবে। বদলি যতদিন না হচ্ছে ততদিন তাঁকে সর্বোচ্চ মেয়াদের ডেপুটেশনে রাখতে হবে। এর মানে, অসমের এনআরসি প্রক্রিয়াতে প্রতীক হাজেলাকে আর কোনওভাবে যুক্ত রাখা যাবে না।
সরকার পক্ষের আইনজীবী অ্যাটর্নি জেনারেল কে বেনুগোপাল জানতে চেয়েছিলেন, এই নির্দেশের পেছনে কোনও কারণ রয়েছে কিনা ? প্রধান বিচারপতি রঞ্জন গগৈ তখন জানিয়ে দেন, আপনার জানা উচিত, কোন কারণ ছাড়া নির্দেশ দেওয়া হয় না।
উল্লেখ্য, অসম- মেঘালয় ক্যাডারের ১৯৯৫ সালের ব্যাচের আইএএস প্রতীক হাজেলা। অসমে এনআরসি তালিকা থেকে বাদ গেছে প্রায় ১৯ লক্ষ মানুষের নাম। এ নিয়ে অসমে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে জনমানসে। অসমের বিজেপি মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও এ নিয়ে নিজের ক্ষোভ ব্যক্ত করেছিলেন।









কোন মন্তব্য নেই