প্রধানমন্ত্রীকে 'বেচেন্দ্রমোদী' বলে কটাক্ষ রাহুল গান্ধীর
ননী গোপাল ঘোষ : রাষ্ট্র পরিচালিত সংস্থাগুলির বেসরকারীকরণের প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়ে হিন্দিতে টুইট করে 'বেচেন্দ্রমোদী' লিখে রাহুল বলেন, সরকার রাষ্ট্র পরিচালিত সংস্থাগুলিকে বিক্রি করছে। সেগুলি তৈরিতে বছরের পর বছর কঠোর পরিশ্রম করতে হয়েছিল।
এটি লক্ষ লক্ষ পিএসইউ কর্মীদের জন্য ভয় ও অনিশ্চয়তার সময়। এই লুটপাটের বিরুদ্ধে তিনি শ্রমিকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে। করপোরেট কর কমানোর বিরোধিতাও করেছেন রাহুল গান্ধী।










কোন মন্তব্য নেই