মিছিলে হাঁটা মৌলিক অধিকার, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট
বিশ্বদেব চট্টোপাধ্যায় : মিছিলে অংশগ্রহণ করা যে কোনও নাগরিকের মৌলিক অধিকার, এমনটাই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার প্রতিবাদ মিছিলের অনুমতি সংক্রান্ত শিক্ষক ঐক্য মুক্তি মঞ্চের আনা একটি মামলায় আদালতের পর্যবেক্ষণ এমনই জানালেন হাইকোর্টের পুজো অবকাশকালীন বেঞ্চ বিচারপতি শম্পা সরকার।
শুক্রবার শিক্ষক ঐক্য মুক্তি মঞ্চের তরফে সল্টলেকের করুণাময়ী থেকে স্কুল সার্ভিস কমিশনের দফতর পর্যন্ত মিছিল করতে চেয়ে বিধান নগর পুলিশ কমিশনারেটের কাছে আবেদন করেছিল ওই সংগঠন কিন্তু পুলিশ সেই মিছিলের অনুমতি না দেয়ায় ওই সংগঠনটি আদালতের দ্বারস্থ হয়।
সংগঠনের আইনজীবী ফিরদৌস শামীম জানান, 'পুলিশ মৌখিক ও লিখিত ভাবে জানিছে কোনও ভাবেই মিছিলের অনুমতি দেওয়া
যাবে না। শান্তিপূর্ণ মিছিল করে স্কুল সার্ভিস কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি নিয়েছে তারা।' অন্যদিকে, এদিন সরকারি কৌঁসুলি শাবির আহমেদ জানান, 'এতো অল্প সময়ের মধ্যে মিছিল কারীদের নিরাপত্তার ব্যবস্থা করা পুলিশের পক্ষে সম্ভব নয়।
উভয় পক্ষে বক্তব্য শোনার পর বিচারপতি শম্পা সরকার নির্দেশ দেন, সাত দিনের মধ্যে বিধাননগর পুলিশ কমিশনারটকে জানিয়ে দিতে হবে কিভাবে তারা এই সংগঠনকে তাদের কর্মসূচি পালনে সহযোগিতা করতে পারবে।
উল্লেখ্য, পুজোর আগেই ২০১৬ র উচ্চ-প্রাথমিকে (পঞ্চম থেকে অষ্টম শ্রেণী) শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশের অনুমতি দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। এক সপ্তাহের মধ্যে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) কে মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। আদালতের আরও নির্দেশ ছিল, এসএসসি'র প্রকাশিত মেধা তালিকায় থাকতে হবে টেটের প্রাপ্ত নম্বর, শিক্ষাগত যোগ্যতার প্রাপ্ত নম্বর, প্রশিক্ষণে প্রাপ্ত নম্বর এবং ইন্টারভিউয়ের প্রাপ্ত নম্বর।









কোন মন্তব্য নেই