Header Ads

অসমের হাফলঙে ১২ টি দোকান ও ১ টি অটোরিস্কা আগুনে পুড়ে ছাই

 বিপ্লব দেব, হাফলংঃ এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে লোয়ার হাফলঙে ১২ টি দোকান ও একটি অটোরিস্কা সম্পূর্ণ ভাবে ভষ্মীভূত হয়ে যায়। শুক্রবার রাত অনুমানিক ২ টো নাগাদ লোয়ার হাফলঙে আগুন লাগে। জানা গেছে শুক্রবার রাতে আচমকা আগুন লাগার পর তা প্রথমে স্থানীয় বাসিন্দাদের চোখে উড়লে হাফলং পুলিশ ও অগ্নি নির্বাপক বাহিনীকে খবর দেয়। 


খবর পেয়ে পুলিশ অকুস্থলে উপস্থিত হলেও অগ্নি নির্বাপক বাহিনী আগুন লাগার দেড় ঘন্টা পর ঘটনাস্থলে উপস্থিত হয় বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন। এদিকে অগ্নি নির্বাপক বাহিনী ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে আশপাশ এলাকার ১২ টি দোকানকে গ্রাস করে ফেলে। অন্যদিকে অগ্নি নির্বাপক বাহিনী ঘটনাস্থলে পৌঁছনোর আগেই স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজ শুরু করে। তারপর অগ্নি নির্বাপক বাহিনী অকুস্থলে এসে হাজির হলে স্থানীয় বাসিন্দারা ও অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা প্রায় দুই ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ইতিমধ্যে শুক্রবার রাতের এই অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করেছে হাফলং পুলিশ তবে এখন পর্যন্ত আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি। তবে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ এই অগ্নিকাণ্ডের ঘটনার পিছনে কোনও দূষ্কৃতীকারীর হাত থাকতে পারে। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে এই অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ লক্ষের বেশি হবে। এদিকে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থরা হলেন অশোক ঘোষ,সন্তোষ সাহা, পিন্টু রঞ্জন দে, অসীম দে, বাসু চক্রবর্তী, আসরভ আলি সঞ্জীব কর, আশিষ ঘোষ, উদয় ঠাকুর, সুবল বিশ্বাস, কানাইয়ালাল সাহা ও সন্তোষ কুমার বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.