Header Ads

ভূটানের দোচু লা সৌধে চড়ে লিখিত ক্ষমা চাইলেন মহারাষ্ট্রের বাইকার অভিজিৎ রতন হাজারে

ননী গোপাল ঘোষ : মহারাষ্ট্র থেকে ভূটানের যাওয়া বাইকারদের একটি দলের এক সদস্য অভিজিৎ রতন হাজারে চড়েছিলেন বিখ্যাত দোচু লা সৌধে। এই ঘটনায় সাড়া পরে যায় ভারত ও ভূটান জুড়ে। অভিযুক্ত অভিজিৎকে আটক করে ভূটান পুলিশ। পরে লিখিতভাবে ক্ষমা চেয়ে মুক্তি পেয়েছেন অভিজিৎ বলে জানা গেছে।
২০০৩ সালে ভারত বিরোধী একাধিক জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ভূটান সরকার অভিযান চালিয়েছিল। সেই সময় জঙ্গি দমনে নিহত হওয়া ভূটানি সৈনিকদের স্মরণে এই বিখ্যাত দোচু লা স্তূপ নির্মাণ করা হয়। থিম্পু থেকে পুনাখা যাওয়ার পথে পড়ে এই স্তূপ।
দোচু লা স্তূপের রক্ষণাবেক্ষণে থাকা কর্মীরা স্তূপে উঠতে মানা করলেও ভারতীয় বাইকার দলটি পাত্তা দেয়নি। অভিজিৎ একটি স্তূপের উপরে উঠে ছবিও তোলেন। স্তূপের রক্ষণাবেক্ষণে থাকা কর্মীরা এই দৃশ্য মোবাইল বন্দি করেন। কিছুক্ষণের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। তদন্তে নামে রয়্যাল ভূটান পুলিশ। আটক হয় অভিজিৎ। জানা গেছে, লিখিত ক্ষমা চেয়ে তবেই মুক্তি পেয়েছেন অভিজিৎ।
ভারতীয় বাইকারদের দলটি কোনও রেজিস্টার্ড গাইড সঙ্গে নিয়ে যাননি বলে জানিয়েছেন, ভূটান ট্যুরিজম কাউন্সিলের ডিরেক্টর জেনারেল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.