বুদ্ধগয়া বিস্ফোরণের অন্যতম চাঁই 'কেমিক্যাল আলি' ওরফে আজহারউদ্দিন ছত্তিশগড় পুলিশের জালে
![]() |
| ছবি- কেমিক্যাল আলি। |
নয়া ঠাহর প্রতিবেদন : ২০১৩ সালের বুদ্ধগয়া বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত 'কেমিক্যাল আলি' ওরফে আজহারউদ্দিনকে হায়দরাবাদ বিমানবন্দর থেকে গ্রেফতার করল ছত্তিশগড় পুলিশের বিশেষ টাস্ক ফোর্স। শনিবার রাতে আটক করা হয় তাকে।
নিষিদ্ধ সংগঠন 'সিমি'-র মাথা কেমিক্যাল আলি। গত বছর ছয়েক ধরেই মোস্ট ওয়ান্টেডের তালিকায় ছিল তার নাম। জাল পাসপোর্ট বানিয়ে দুবাই পালিয়ে গিয়েছিল সে। গোপন সূত্রে ছত্তিশগড় পুলিশের কাছে খবর আসে যে দুবাই থেকে বিমানে চেপেছে কেমিক্যাল। পুলিশ আগে থেকেই ওঁত্ পেতে ছিল। বিমানবন্দর থেকে বেরোতেই তাকে পাকরাও করে পুলিশ।
অনেকদিন ধরেই বাংলাদেশি জঙ্গিদের এ দেশে আশ্রয়ে সাহায্য করতে কেমিক্যাল আলি। রবিবার রায়পুর আদালতে তোলা হলে, তাকে দুই দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।









কোন মন্তব্য নেই