উত্তরপ্রদেশে হিন্দুত্ববাদী নেতা খুনে আটক তিন
নয়া ঠাহর প্রতিবেদন : শুক্রবার লখনউয়ের খুরশিদ বাগে নিজের বাড়িতেই খুন হয়েছিলেন হিন্দুত্ববাদী নেতা কমলেশ তিওয়ারি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, গলায় গেরুয়া স্কার্ফ জড়িয়ে দুই ব্যক্তি এদিন কমলেশের সঙ্গে দেখা করতে এসেছিলেন। তাদের একজন গলা কেটে দিয়েছিলেন কমলেশের। আর একজন কমলেশের মৃত্যু নিশ্চিত করতে কমলেশকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল। ঘটনার পর তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ডাক্তাররা মৃত ঘোষণা করেছিলেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করেছিল। কমলেশ হিন্দু সমাজ পার্টি নামে একটি দলের নেতা ছিলেন।
উত্তরপ্রদেশ ও গুজরাট পুলিশের সন্ত্রাসদমন শাখা কমলেশ তেওয়ারির বাড়ির সামনের সিসিটিভি ফুটেজ দেখে দুই শুটারকে শনাক্ত করেছে। এই ঘটনায় সুরটা ও আহমেদাবাদ থেকে তিনজনকে আটক করেছে পুলিশ। কমলেশের বাড়ি থেকে খুনিদের সুরক্ষিত অবস্থায় বেরিয়ে যেতে স্থানীয় কেউ সাহায্য করে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ দেখে এক মহিলাকে চিহ্নিত করা হয়েছে। আটক ব্যক্তিদের মৌলবী মহসিন শেখ, ফৌজান পাঠান ও শাম্মি পাঠান বলে শনাক্ত করা হয়েছে। গত একমাসের মধ্যে চারজন হিন্দুত্ববাদী নেতা উত্তরপ্রদেশে খুন হয়েছেন।









কোন মন্তব্য নেই