Header Ads

কাঁকড়া ধরতে গিয়ে সুন্দরবনে বাঘের কবলে পড়ে মৃত্যু হল ২ মৎস্যজীবীর

 ছবি, সৌঃ ইন্টারনেট
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ কাঁকড়া ধরতে গিয়ে সুন্দরবনে বাঘের কবলে পড়েন দুই মৎস্যজীবী। একজনের মৃতদেহ উদ্ধার করা হয়। অন্যজনকে বাঘ মুখে করে নিয়ে তুলে নিয়ে যায় গভীর জঙ্গলে। মৃতদের নাম ক্ৰমে শম্ভু মণ্ডল (৫১) এবং রাধা আউলিয়া(৪৫)। বন দফতরের অনুমতি নিয়েই ৬ জন মৎস্যজীবী সুন্দরবনে গিয়েছিলেন। বাকি চারজন প্ৰাণে বেঁচে ফিরে এসে বন দফতরকে ঘটনার কথা জানান। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার ঘটনা।

গত ৭ দিনে এ নিয়ে দ্বিতীয়বার সজনেখালির জঙ্গলে বাঘের আক্ৰমণে মৎস্যজীবীর মৃত্যু হল। আগের বার এক জনের মৃত্যু হয়েছিল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.