Header Ads

ভারতীয় নোবেলজয়ী অৰ্থনীতিবিদ অভিজিত বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুৎসা, পাল্টা প্ৰতিক্ৰিয়া তৃণমূল, সিপিএম নেতাদের

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ
নোবেলজয়ী অৰ্থনীতিবিদ অভিজিত বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে আক্ৰমণ করলেন রেলমন্ত্ৰী পীযুষ গোয়েল। নোবেল জয়ী ভারতীয় এই অৰ্থনীতিবিদের বুদ্ধিশুদ্ধি নিয়ে প্ৰশ্ন তুলেছেন কেন্দ্ৰীয় রেল ও বাণিজ্য মন্ত্ৰী পীযুষ গোয়েল।


ছবি, সৌঃ আন্তৰ্জাল
 তিনি বলেন- অভিজিতের চিন্তাধারা বামপন্থী তাই তাঁকে দেশের মানুষ বৰ্জন করেছে। আরও কুকথা বলেছেন বিজেপি নেতা রাহুল সিনহা। তীব্ৰ প্ৰতিক্ৰিয়া জানিয়েছেন সিপিএম নেতা সুজন চক্ৰবৰ্তী ও পশ্চিমবঙ্গের মন্ত্ৰী তথা তৃণমূলের মহাসচিব পাৰ্থ চট্টোপাধ্যায়। পাৰ্থ চট্টোপাধ্যায় বলেছেন- ‘কারও প্ৰাপ্তিকে ছোট করে দেখানো উচিত না।’ 

আরও একধাপ এগিয়ে সুজন চক্ৰবৰ্তী বলেছেন- ‘অভিজিত বিনায়ক বন্দ্যোপাধ্যায় সম্পৰ্কে মন্তব্য করার যোগ্যতা পীযুশ গোয়েলের আছে নাকি! ওনার সাবজেক্ট কীভাবে বিএসএনএল-এর সৰ্বনাশ করে রিলায়েন্স জিওর ব্যবসা কী করে বাড়াবেন, আদানি-আম্বানিদের স্বাৰ্থ কীভাবে রক্ষা করবেন তা নিয়ে ভাবনা চিন্তা করা। উনি(রেলমন্ত্ৰী) অভিজিত বন্দ্যোপাধ্যায়কে বুঝবেন কী করে। অভিজিতকে বুঝতে গেলে তাঁর থিয়োরি, মানুষ এবং সব মিলিয়ে দেশ দুনিয়াকে বুঝতে হয়।’ 

এর আগেও বিজেপির নীতির সমালোচনা করায় নোংরা আক্ৰমণের মুখে পড়তে হয়েছে আরেক নোবেলজয়ী অমৰ্ত্য সেনকেও। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.