প্ৰধান বিচারপতি গগৈয়ের পর শীৰ্ষ আদালতে পরবৰ্তী প্ৰধান বিচারপতি হিসেবে এস এ বোবডে-র নাম সুপারিশ রঞ্জন গগৈয়ের
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ রঞ্জন গগৈয়ের পর সম্ভবত পরবৰ্তী চিফ জাস্টিস হতে পারেন শরদ অরবিন্দ বোবডে। কেন্দ্ৰীয় আইন মন্ত্ৰকের কাছে একটি চিঠিতে তাঁর নাম সুপারিশ করেছেন গগৈ। আগামী ১৭ নভেম্বর তিনি অবসর নেবেন। বিদায়ের আগে সুপ্ৰিম কোৰ্টের প্ৰধান বিচারপতি রঞ্জন গগৈ শীৰ্ষ আদালতের রীতি মতে তাঁর উত্তরসূরীর নাম সুপারিশ করেন।
ছবি, সৌঃ ইন্টারনেট
২০১৮ সালের ৩ অক্টোবর থেকে শীৰ্ষ আদালতের প্ৰধান বিচারপতি পদের দায়িত্বে রয়েছেন। আগামী ১৭ নভেম্ভর ১৩ মাস ১৫ দিন পর গগৈয়ের কাৰ্যকাল শেষ হওয়ার পর সম্ভবত ১৮ নভেম্বর নতুন বিচারপতি ১৭ মাসের জন্য প্ৰধান বিচারপতি পদের দায়িত্বভার নেবেন।২০২১ সালের ২৩ এপ্ৰিল চিফ জাস্টিস বোবডে-র কাৰ্যকাল শেষ হবে।









কোন মন্তব্য নেই