Header Ads

অসমের দরঙে তিন মহিলাকে থানায় নিয়ে রাতভর পাশবিক অত্যাচারের অভিযোগ, বরখাস্ত দুই পুলিশকর্মী

নয়া ঠাহর প্রতিবেদন : অসমের দরং জেলায় গভীর রাতে থানায় নিয়ে গিয়ে তিন বিবাহিতা মহিলাকে নগ্ন করে অত্যাচার করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
মরিগাঁওয়ের রসুল আলি নামের এক যুবক দরং জেলার শিপাঝাড়ের এক যুবতীকে অপহরণ করে। যুবতীর পরিবারের তরফে অপহরণের অভিযোগ দায়ের করা হয় থানায়। অভিযোগ পেয়ে রসুল আলির খোঁজে তার বাড়ি গেলে, রসুলের বাবা ছেলেকে পুলিশের হাতে তুলে দেবেন বলে প্রতিশ্রুতি দেওয়ার পরও পুলিশ অফিসার মহেন্দ্র শর্মা রসুলের গুয়াহাটির সাতগাঁওয়ে থাকা বোনের বাড়িতে হাজির হন। সেখানে রসুলকে না পেয়ে তার তিন বিবাহিত বোনকে থানায় নিয়ে আসেন।
থানায় আনার পর তিনজনকেই নগ্ন করে অত্যাচার চালানো হয় বলে অভিযোগ। এক মহিলা কনেস্টবলও মহেন্দ্র শর্মাকে অত্যাচার চালাতে সাহায্য করেন বলে অভিযোগ। অভিযুক্ত পুলিশ অফিসার ও ওই মহিলা কনেস্টবলের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। দুইজনকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.