এন আর সি নিয়ে মানুষকে ভুল বুঝিয়ে সমাজে বিভেদের সৃষ্টি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মন্তব্য বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ এন আর সি নিয়ে মানুষকে ভুল বুঝিয়ে উত্তেজনা সৃষ্টি করে সমাজে বিভেদের সৃষ্টি করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও সাবেকি হিন্দু এবং মুসলমানের নাম এন আর সি থেকে বাদ যাবে না। মালদায় দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে এমনই আশ্বাস দেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার।
মালদা মেডিকেল কলেজে স্বচ্ছ ভারত অভিযান সহ একগুচ্ছ দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।
মালদার মতো সীমান্তবর্তী জেলায় যারা কয়েক পুরুষ ধরে বসবাস করছেন তাদের নাম কোনও ভাবেই এন আর সি তে বাদ যাবে না। যেসব হিন্দু বাঙালি ওপার বাংলা থেকে এপার বাংলায় দীর্ঘদিন ধরে বসবাস করছেন তাদেরকে এদেশের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
যেসব অনুপ্রবেশকারীরা সীমান্ত পার করে এদেশের মানুষের রুজি রুটি কেড়ে নিচ্ছে বা নাশকতার চেষ্টা করছে, এন আর সি-র মাধ্যমে তাদেরকেই চিহ্নিত করা হবে বলে দাবি করেন তিনি।

কোন মন্তব্য নেই