Header Ads

অসমের শিবসাগরের ডিমৌয়ে পথ দুৰ্ঘটনায় অন্যান্যদের সঙ্গে চলে গেল সম্ভাবনাপূৰ্ণ একটি তরতাজা প্ৰাণ

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ কে জানতো আর কিছুক্ষণের মধ্যেই সব কিছু শেষ হয়ে যাবে। সোমবার শিবসাগরের ডিমৌয়ে পথ দুৰ্ঘটনায় অন্যান্যদের সঙ্গে প্ৰাণ যায় সম্ভাবনাময় ছাত্ৰী সব্ৰতা বরা। অসম কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্ৰী সুব্ৰতা। তাঁর অকাল মৃত্যুতে শোকের ছায় নেমে এসেছে বিশ্ববিদ্যায় প্ৰাঙ্গন সহ ডিব্ৰুগড়ে। ডিব্ৰুগড় কলেজের উপাধ্যক্ষ চন্দ্ৰগুপ্ত বরা এবং সহকারী অধ্যাপিকা রুজ্যোতি বরার কন্যা সুব্ৰতা অন্যান্য দিনের মতো এদিনও মিলন নগরের জি লেনের বাসগৃহ থেকে বেড়িয়ে আসে। 
 ছবি, সৌঃ আন্তৰ্জাল

অসম কৃষি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য যোরহাটের বাসে উঠেছিল। কিন্তু আধা রাস্তাতেই দুৰ্ঘটনার ফলে গবেষণার কাজ অৰ্ধসমাপ্তই রয়ে গেল। চলে গেল তরতাজা একটি তরুণ প্ৰাণ। অসম কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্ৰি করে পিএইচডি করছিল মেধাবী ছাত্ৰী সুব্ৰতা। কিছুদিন আগেই স্পেন থেকে গবেষণা পত্ৰ পাঠ করে দেশে ফিরে আসে সুব্ৰতা। তাঁর অকাল মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার পরিজন সহ গোটা এলাকা।

সোমবারের ডিমৌয়ে পথ দুৰ্ঘটনায় নিহত হয় ১১ জন, আহত হন ৫০ জনেরও বেশি যাত্ৰী। আহতরা ডিব্ৰুগড় মেডিকেল কলেজে চিকিৎসাধীন। দুৰ্ঘটনায় সব কটি মৃতদেহের সনাক্তকরণ করা যায়নি। যে কয়টি মৃতদেহকে সনাক্ত করা যায়নি পুলিশ তাদের সনাক্তকরনের জন্য চেষ্টা অব্যাহত রেখেছে বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.